Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে প্রথম স্ত্রীর সংবাদ সম্মেলন

চাঁদপুরে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো.মাহফুজুল হকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার প্রথম স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে নিজ সন্তান, বাবা ও বোনদের নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। কান্নাভেজা চোখে পুরো সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সোনিয়া আক্তার। তাদের ঘরে মারুফা ইসলাম মুমু (১০), সোয়ানুল হক ওমর (৭) ও মরিয়ম আক্তার (৪) নামের ...

Read More »

গল্লাক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রায় দেড়মাস চলমান ২৪ দলের অংশগ্রহনে গল্লাক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বর রোববার বিকেলে গল্লাক ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রীকালিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কৃষ্ণপুর একাদশ। দিনের প্রথম অধ্যায়ে চাঁদপুর জেলা জজ কোর্টের আইনজীবী এড. মোহাম্মদ আলী হোসেন মজুমদার খেলা উদ্বোধন করেন। পুরস্কার বিতরন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং গুপ্টি পূর্ব ...

Read More »

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৫ মামালা ও জরিমানা

চাঁদপুর ফরিদগঞ্জে মাস্ক না ব্যবহার ও বিভিন্ন যানবাহনের অনিয়মের অপরাধে ১৫ জনের বিরুদ্ধে মামলার মাধ্যমে ১২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়। ১৩ ডিসেম্বার রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ টি মামলায় ৪ ...

Read More »

ফরিদগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর ফরিদগঞ্জে বালিথুবায় সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মাণকৃত ইমারত উচ্ছেদ করা হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নির্দেশে সার্ভেয়ার মোঃ কামরুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জামাল উদ্দিনের এর নেতৃত্ব শ্রমিকরা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের প্রবাসী আবুল বাসার পাটওয়ারী ...

Read More »

ফরিদগঞ্জে নিসচা’র সচেতনতা মূলক প্রচারণা

নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সড়ককে নিরাপদ করতে জনসচেতনতা মূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার চান্দ্রা বাজারে সড়ককে নিরাপদ করতে জনসচেতনতা মূলক প্রচারণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন। এ প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জে যে হারে সড়ক দুর্ঘটনা ঘটছে তা আমাদের কারো ...

Read More »

ফরিদগঞ্জে সড়কে মৃত্যুর মিছিলে ঝরল আরও ১ প্রাণ

চাঁদপুর ফরিদগঞ্জের সড়কে যেন মৃত্যুর ফাঁদ, কয়েক দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মো:শফিক পাটওয়ারী (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। ১২ ডিসেম্বর শনিবার বিকালে চাঁদপুর-লক্ষিপুর সড়কের ধানুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের মানসিক ভারসাম্যহীন শফিক পাটওয়ারী তার মেয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামের কাজী বাড়িতে কিছুদিন পূর্বে বেড়াতে আসে। ...

Read More »

ফরিদগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে সুবিদপুরে

এক সময়ের অবহেলিত জনপদে ছিল না রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ সরকারি নানা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। সেই গ্রামে নির্বাচিত জনপ্রতিনিধির একান্ত প্রচেষ্টায় এসব উন্নয়নের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, সেচ পাম্প, ড্রেন, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে সোলার লাইটে এখন আলোকিত পুরো গ্রাম। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড অবহেলিত সুবিদপুর গ্রামের জনপদ গত প্রায় ৪ বছরে ব্যাপক ...

Read More »

ভাস্কর্য নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের প্রতিবাদ

faridganj..

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ...

Read More »

ফরিদগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ডিজিটাল বাংলাদেশ দিবস

বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন , সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মনির উজ্জামান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ...

Read More »

ফরিদগঞ্জে শিক্ষামন্ত্রীর রোগ মুক্তি কামনায় মেয়র প্রার্থীর দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্নার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার মেয়র প্রার্থী আকবর হোসেন মনিরের আয়োজনে শুক্রবার বাদ আসর ফরিদগঞ্জ বাজারের পাশে জয়নাল আবেদীন মাদ্রাসা ও এতিমখানা জামে ...

Read More »