Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে কম অপরাধের দেশ কাতার

অপরাধের হার বিবেচনা করলে কাতারই বিশ্বের সবচেয়ে উন্নত দেশ। কারণ কাতারের অপরাধের মাত্রা বিশ্বের সবচেয়ে কম। মঙ্গলবার কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। কাতারের উন্নয়ন পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ কাতার শুধু নিরাপদ দেশই নয়, বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে তুলনায় দেখা যায় এ দেশটির অপরাধের মাত্রাও কম। সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্লোবাল ক্রাইম ইনডেক্স-এর বার্ষিক প্রতিবেদন। তার ...

Read More »

আদালতে দাঁড়িয়ে বিষ খেলেন যুদ্ধাপরাধী

দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে এক অভিযুক্ত যুদ্ধাপরাধী তিনি বিষ খেয়েছেন বলার পর আপিল কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। যুদ্ধাপরাধের অভিযোগে আদালতের কাঠগড়ায় সাবেক যে ছয়জন বসনিয় ক্রোয়াট রাজনৈতিক ও সামরিক নেতাকে তোলা হয়েছে তাদের একজন এই অভিযুক্ত স্লোবোদান প্রালিয়াক। পূর্ব মোস্তারে অপরাধের দায়ে ২০১৩ সালে তাকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে তার কারাদণ্ড বহাল রাখার ...

Read More »

অস্ট্রেলিয়ায় স্বেচ্ছামৃত্যুর আইন অনুমোদন

অস্ট্রেলিয়ায় এই প্রথম নাগরিকদের স্বেচ্ছামৃত্যুর অনুমোদন দিয়েছে দেশটির ভিক্টোরিয়া রাজ্য। দুই রাতসহ দীর্ঘ ১০০ ঘণ্টার রুদ্ধশ্বাস বিতর্ক শেষে ঐতিহাসিক এই আইনের অনুমোদন দিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের আইনপ্রণেতারা। নতুন এই আইনানুযায়ী, ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে ভিক্টোরিয়া রাজ্যের মুমূর্ষু রোগীরা ইচ্ছা করলে তাদের জীবন শেষ করতে বিষাক্ত ইনজেকশন গ্রহণের অধিকার পাবেন। তবে রোগীদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং ন্যূনতম ...

Read More »

সাড়ে ৪ হাজার কিলোমিটারের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাতিসংঘের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এই ‘একগুঁয়ে’ আচরণের জের ধরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশগুলো সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে চলছে রেষারেষি। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আবারও হুয়াসং-১৪ নামে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার ভোরে পিয়ংগান প্রদেশের পিয়ংসং এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ...

Read More »

ব্রিটেনে বাংলাদেশি কিশোরীর চমক!

১৯৯০ এর দশকে বাবা-মা বাংলাদেশ থেকে আসেন যুক্তরাজ্যে। বাড়িতে সবসময় বলা হয় বাংলা। সবার সামনে দাঁড়িয়ে কথা বলাতেও স্কুল পড়ুয়া মেয়েটির ভয়। অথচ এই মেয়েটিই কিনা ব্রিটেনের নামীদামী সব স্কুলের শিক্ষার্থীদের পিছনে ফেলে জিতে নিয়েছে বিতর্ক প্রতিযোগিতার সেরার পুরস্কার! সেলিনা বেগম নামের ১৬ বছর বয়সী এই মেয়েটির সাফল্যের খবর জানিয়েছে ডেইলি মেইল। এ লেভেল পড়ুয়া মেয়েটি ইটন কলেজের জাফর হলে ...

Read More »

‘মোদীর চামড়া তুলে নেব’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামড়া তুলে নেয়ার হুমকি দিয়েছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। সোমবার (২৭ নভেম্বর) বিহারের বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি এই হুমকি দেন। বাবা লালু প্রসাদের নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দিয়েছে সরকার। এই কারণে এমন হুমকি দেয়া হয়। তেজপ্রতাপ বলেন, আমরা ভয় পাচ্ছি। ওরা আমার বাবাকে খুন করতে পারে। ঠিক যেমন গৌরী ...

Read More »

সু চির সম্মাননা প্রত্যাহার করেছে অক্সফোর্ড

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির ফ্রিডম অব দ্য সিটি অব অক্সফোর্ড খেতাব প্রত্যাহার করা হয়েছে। অক্সফোর্ড শহরের কাউন্সিল মিয়ানমারের নেত্রী অং সান সু চি কে দেয়া সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে। গত অক্টোবরে তার এ খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল। খবর চ্যানেল নিউজ এশিয়া। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে সু চি আর ...

Read More »

রাশিয়ার হামলায় সিরিয়ায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলের আল-সাফাহর একটি গ্রামে রাশিয়ান বিমান হামলায় অন্তত ৫৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ শিশু রয়েছে। দেশটির মানবাধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন। সিরিয়ার রাজধানী দামেস্কের ঘোতা জেলার পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনাটি ঘটে। দেশটির সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে ...

Read More »

প্রতিবাদের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

পাকিস্তানে ধর্মীয় কট্টরপন্থীদের বিক্ষোভের মুখে চাপে পড়ে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশটির আইনমন্ত্রী জাহিদ হামিদ। রোববার রাতে পদত্যাগ করেন তিনি। প্রায় তিন সপ্তাহ ধরে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে জাহিদ হামিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন ইসলামি কট্টরপন্থী দল তেহরিক-ই-লাব্বাইকের কর্মী-সমর্থকরা। হামিদের পদত্যাগের পর ধর্মীয় কট্টরপন্থীরা তাদের প্রায় তিন সপ্তাহ ধরে চালানো বিক্ষোভ থামিয়ে দিয়েছে। আগেই পাকিস্তান সরকারের সঙ্গে ...

Read More »

দশম শ্রেণীর চার ছাত্রী এক সঙ্গে কুয়ায় ঝাঁপ

Kua

ভারতের তামিলনাড়ুর ভেলোরের পানাপাক্কাম সরকারি স্কুলের দশম শ্রেণীর চার ছাত্রী এক সঙ্গে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ২৪ নভেম্বর শুক্রবার পানাপাক্কাম সরকারি স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীপা, মণীষা, শঙ্করী ও রেবতী নামের চার ছাত্রী টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ করে। পরে স্কুলের শিক্ষকরা অভিভাবকদের ডেকে নিয়ে খারাপ রেজাল্টের কথা জানান। এ কারণে তারা আত্মহত্যার ...

Read More »