করোনা মহামারির তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো যুক্তরাজ্য। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ৮ জানুয়ারি শুক্রবার দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩২৫ জনের, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এর আগেরদিন (বৃহস্পতিবার) মৃতের সংখ্যা ছিল ১১৬২ জন এবং বুধবার ছিল ১০৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭৯ হাজার ৮৩৩ জন। ...
Read More »বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়াল
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি ৮৪ লাখ ৯৯ হাজার আটশ ৬৮ জন এবং মারা গেছে ১৯ লাখ ছয় হাজার ছয়শ ৯৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ছয় কোটি ৩৬ লাখ ১০ হাজার ছয়শ ৮৬ জন। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৯ লাখ ৮২ হাজার চারশ ৮৪ জন। আক্রান্তদের মধ্যে ৯৯.৫ শতাংশের ...
Read More »ট্রাম্পের ফেসবুক-টুইটার বন্ধ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় তৎপর হন ট্রাম্প। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’ এর পরপরই ফেসবুক ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। আর ভিডিও সরিয়ে নেয় ইউটিউব। ফলে পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা ও বিক্ষোভের ঘটনার ...
Read More »অভিন্ন নদীগুলোর বিষয়ে আরও তথ্য চেয়েছে বাংলাদেশ
আলোচিত ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন কাঠামো চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাংলাদেশ- ভারত। বুধবার ৬ জানুয়ারি দুদেশের যৌথ নদী কমিশনের সদস্য পর্যায়ের টেকনিক্যাল কমিটির বৈঠকে কত সময়ের জন্য চুক্তি, নদীর কোন জায়গায় পানি পরিমাপ করা হবে এবং কতটুকু পানি বণ্টন করা হবে সেটি নিয়ে আলোচনা হয়। দু’দিনব্যাপি এ বৈঠকের শেষ দিনে গোমতী, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও মুহুরি নদীর পানি ...
Read More »মার্কিন কংগ্রেস ভবনে হামলা, নিহত ৪
আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে। একপর্যায়ে সমাবেশ অগ্নিগর্ভে রূপ নেয়। এই ঘটনায় চারজন মারা গেছেন বলে জানা গেছে। ওয়াশিংটন ডিসি’র পুলিশ জানিয়েছে ক্যাপিটল ভবনে হওয়া সহিংসতায় চারজন মারা গেছে। এর আগে পুলিশের গুলিতে এক নারী মারা ...
Read More »যৌথ নদী কমিশনের বৈঠক শুরু
বাংলাদেশ ও ভারতের অভিন্ন ৬টি নদীর পানি বণ্টনকে প্রাধান্য দিয়ে যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির দু’দিনব্যাপী ভার্চ্যুয়াল বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার ৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বুধবার ৬ জানুয়ারি বিকেল ৩ টায় এ বৈঠক শেষ হবে। মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ৬টি অভিন্ন নদীর পানি বণ্টন ...
Read More »যুক্তরাজ্যজুড়ে ফের লকডাউন ঘোষণা
নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তারের কারণে যুক্তরাজ্যজুড়ে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অনুমতি ছাড়া কোনো নাগরিক বাড়ির বাইরে বের হতে পারবেন না। এ সময় স্কুল-কলেজ বন্ধ থাকবে। শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন। ৪ জানুয়ারি সোমবার ডাউনিং স্ট্রিটে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রয়টার্সের। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উদ্ভাবনে সফল হওয়ার ঘোষণা আসার ...
Read More »বিশ্বে আক্রান্ত ৮ কোটি ৩৯ লাখ : মৃত্যু ১৮ লাখ
বিশ্বব্যাপি প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন প্রায় ১৮ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন আট কোটি ৩৯ লাখের বেশি। এ ছাড়া সুস্থ হয়েছেন চার কোটি ৭২ লাখের বেশি মানুষ। আজ ২ জানুয়ারি শনিবার জনস ১২ টার দিকে হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির আজ সকাল ১১ টার তথ্য ...
Read More »নিউ ইয়ারের উৎসবে ১১ জনের মৃত্যু
পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমন ঘটেছে। নতুনকে বরণ করে নিতে বিশ্বব্যাপী নানা উৎসব-আয়োজনে মুখর ছিল চারিদিক। যদিও এ বছর করোনা মহামারির কারণে আগের সব বছরের মতো উৎসবের সুযোগ মেলেনি। তবে বাড়িতে বসেও লোকজনের আনন্দ-উৎসব ছিল চোখে পড়ার মতো। অনেক দেশেই এ বছর বড় পরিসরে নিউ ইয়ারের উৎসব পালনের অনুমতি দেওয়া হয়নি। আবার অনেক দেশেই স্বাভাবিকভাবেই সবকিছু হয়েছে। এদিকে ...
Read More »ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
করোনাভাইরাসের (কোভিড ১৯) মহামারি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ফাইজার-বায়োএনটেকের তৈরি করা টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিরাপত্তার চাহিদা পূরণ করায় এবং সম্ভাব্য কোনো ক্ষতির ঝুঁকি না থাকায় যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বানানো টিকাটির অনুমোদন দেয় ডব্লিউএইচও। বৃহস্পতিবার টিকাটির অনুমোদন দেয়ার মধ্য দিয়ে বিশ্বের সবকয়টি দেশের জন্য টিকাটির আমদানি ও বিতরণের দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হলো। খবর সিএনএনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur