Home / সারাদেশ

সারাদেশ

এক রাতেই মৃত্যু ৬ হাজার পাখির

Bird

টানা দুইদিনের ঝড় ও বৃষ্টিতে নড়াইলের অরুনিমা ইকোপার্কের প্রায় ছয় হাজার দেশীয় ও অতিথি পাখি মারা গেছে। সোমবার অল্প কিছু মারা গেলেও মঙ্গলবার রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে পার্কের গাছে থাকা সবচেয়ে বেশি পাখি মারা যায়। জানা যায়, মধুমতি নদীর তীরসংলগ্ন কালিয়া উপজেলার নড়াগাতি থানার পানিপাড়া গ্রামে ‘কৃষি পর্যটনকেন্দ্র অরুনিমা ইকোপার্ক’ অবস্থিত। এই পার্কের গাছে গাছে হাজার হাজার পাখির অবস্থান। কিন্তু ...

Read More »

আলোচিত সেই ইউএনওর ওএসডি বাতিল

Uno-bina

নারায়ণগঞ্জের আলোচিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বীণাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার আদেশ বাতিল করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি বাতিলের বিষয়টি নিশ্চিত হয়েছে। এর আগে হোসনে আরা বেগম বীনাকে ওএসডি করার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গত ৮ ফেব্রুয়ারির রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ...

Read More »

উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কতা সংকেত

weather

ঝড়ো আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে, আজ ...

Read More »

লক্ষ্মীপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা ফুটবল দল

football-najirpara-stadium

ফেনীতে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর জেলা ফুটবল দল জয়লাভ করেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী ভাষা শহীদ আব্দুস ছালাম স্টেডিয়ামে কমিশনার কাপ ফুটবলে মুখোমুখি হয় চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা ফুটবল দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দু’দলেই ঢাকার বিভিন্ন ক্লাবের তারকা খেলোয়াড় নিয়ে খেলতে নামেন। বৃষ্টিভেজা মাঠে দু’দলই প্রথমার্ধ থেকেই আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু করে। খেলার প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ ...

Read More »

সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

weather

দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে, আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ...

Read More »

ঢাকায় ভূমিকম্প

Earth quack

রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল গাজীপুরে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্পন অনুভূত হয়। স্থায়িত্ব মাত্র ২ সেকেন্ড। এর উৎপত্তিস্থল রাজধানীর ঢাকার ...

Read More »

আটকা পড়েছেন দেশি-বিদেশি আড়াই হাজার পর্যটক

sentmartin

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন আড়াই হাজারের বেশি দেশি-বিদেশি পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে সোমবার টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে না পারায় এসব পর্যটক আটকে পড়েছেন। তবে, আটকাপড়া পর্যটকদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে স্থানীয় প্রশাসন। এর আগে সকালে পর্যটকবাহী সাতটি জাহাজ প্রায় চার হাজার পর্যটক নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন রওনা দিয়েও বৈরী আবহাওয়ার কারণে নাফনদের মাঝপথ থেকে আবার জেটিতে ফিরে আসে। ...

Read More »

শুক্রবারের আগে স্বাভাবিক হচ্ছে না আবহাওয়া

রাজধানীসহ সারাদেশে শুক্রবারের আগে আবহাওয়া স্বাভাবিক হচ্ছে না। গতকাল সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। কোথাও বেশি কোথাও কম। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার ভোর ছয়টা থেকে আজ (মঙ্গলবার) ভোর ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৩ মিলিমিটার রেকর্ড করা হয় পটুয়াখালীতে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ...

Read More »

অবাধ্য ছেলের লাশ আনবো না: পলাশের বাবা

shimla-with-mahmud-palash

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত পলাশ আহমদের মরদেহ গ্রহণ ও দাফন করতে আপত্তি জানিয়েছেন তার বাবা পিয়ার জাহান। তিনি বলেন, পলাশ দেশ ও জাতির কলঙ্ক, সে আমার সন্তান হতে পারে না। এমন সন্তানের বাবা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। যে সন্তান অনেক আগেই বাবা-মায়ের অবাধ্য হয়েছে সেই সন্তানের বাবা হিসেবে আমার বলার কিছুই নেই। ...

Read More »

তাবিজ দেয়ার নামে প্রবাসীর স্ত্রীকে যা করলো কবিরাজ

kobiraj

তিন বছর ধরে স্বামী প্রবাসে থাকলেও এরই মধ্যে স্ত্রী জন্ম দিলেন এক পুত্রসন্তান। এ চাঞ্চল্যকর ঘটনায় এলাকাজুড়ে চলছে তোলপাড়। শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মমিন আলীর ছেলে বদিউল আলম কবিরাজ তাবিজ দেয়ার নামে ওই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রসন্তান ...

Read More »