Home / শীর্ষ সংবাদ

শীর্ষ সংবাদ

শাহরাস্তিতে আলোচিত হত্যা মামলার মূল আসামি তপন ঢাকায় গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত দিনমজুর আলমগীর হত্যা মামলার প্রধান আসামি তাজুল ইসলাম তপনকে ঢাকার উত্তর খান থেকে গ্রেফতার করেছে শাহরাস্তি পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার। পুলিশ জানায়, আলমগীরকে হত্যার পর আত্মগোপনে চলে যায় তপন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন ২০২৫) রাতে ছদ্মবেশে ঢাকার উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করা ...

Read More »

কচুয়ায় ১০ বছর পর মাদ্রাসা ছাত্র মিলন হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড

চাঁদপুরের কচুয়ায় স¤পত্তিগত বিরোধের জের ধরে মাদ্রাসা ছাত্র মো. মিলন হোসেনকে (১২) শ্বাসরোধ এবং পানিতে ডুবিয়ে হত্যার দায়ে আসামী শামিম হোসেন (২৮) ও সোহাগ হোসেনকে (২৮) মৃত্যুদন্ড এবং অপর আসামী মো. রাব্বি হোসেনকে (২৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) এর বিচারক সৈয়দ তাফাজ্জল হোসেন হিরু এ রায় দেন। হত্যার শিকার মিলন ...

Read More »

চাঁদপুর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট : আক্রান্ত রোগীদের ভোগান্তি

চাঁদপুর সদর হাসপাতালে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নেই। গত ২১ মে থেকে এ সংকট শুরু হলেও এখন পর্যন্ত নতুন কোনো ভ্যাকসিন আসেনি। হাসপাতালের জরুরী বিভাগের পাশে থাকা জলাতঙ্ক কক্ষের দরজায় টানানো একটি নোটিশে জানানো হয়েছে, কুকুর, বিড়ালসহ ও অন্যান্য প্রাণীর আক্রমণে আহত রোগীদের জন্য জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন সরবরাহ শেষ হয়ে যাওয়ায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম সাময়িকভাবে ...

Read More »

মতলব-বাবুরহাট সড়কে মোটরসাইকেল চাপায় পথচারী বৃদ্ধ নিহত

চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়কে আবারও দুর্ঘটনা ঘটেছে। তবে এবার দুরপল্লার যাত্রীবাহী বাসের সাথে নয়,মোটরসাইকেল চাপায় ওয়াজ উদ্দিন (৬৫) নামক পথচারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী-স্ত্রী, তার শিশু সন্তান। রবিবার (২২ জুন) সন্ধ্যায় মতলব -বাবুরহাট সড়কের ডাকঘর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওয়াজ উদ্দিনের বাড়ী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।  প্রত্যক্ষদর্শী  শিপন খান জানান,ওয়াজ উদ্দিন নামক বৃদ্ধ লোকটি ডাকঘর ...

Read More »

বিক্ষোভে উত্তাল মতলব দক্ষিণ, শান্তকে দেশে এনে শাস্তির দাবি

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রতিবাদী তৌহিদী জনতার উত্তাল বাড়ছেই।অভিযুক্ত শান্ত সুত্রধরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো জোড় দাবী নবী প্রেমিক তৌহিদী জনতার। রবিবার (২২ জুন)  দুপুর ২ টায় মতলব বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদ এবং তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ...

Read More »

ক্ষমতায় আসলে চাঁদপুরে ইঞ্জিনিয়ারিং কলেজও হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের-২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার সকালে কলেজের গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। জেলা বিএনপির সভাপতি বলেছেন, ‘এ কলেজটির আশেপাশের পরিবেশ খুব সুন্দর। এ কলেজে শিক্ষার্থীদের জন্যে অনেক কিছুই রয়েছে। কলেজের শিক্ষার্থীরা যদি ভালো ...

Read More »

সময় এসেছে জনগণের সেবা করার : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে ১৫টি ওয়ার্ডে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে। ২০ জুন শুক্রবার সকাল ১০টায় ১৪ নং ওয়ার্ড থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬ টায় ৫নং ওয়ার্ডের মাধ্যমে শেষ হয় ১৫টি ওয়ার্ডের কার্যক্রম। এর মধ্যেই চলে সকল ওয়ার্ডের কার্যক্রম। প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ...

Read More »

চাঁদপুরে এইচএসসি-সমমানের পরীক্ষায় ৫২ কেন্দ্রে ১৮ হাজার পরীক্ষার্থী অংশ নেবে

exam

সারাদেশের ন্যায় চাঁদপুরেও আগামি ২৬ জুন একযোগে শুরু হচ্ছে এইচএসসি,মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। সারাদেশের ন্যায় জেলার ৮ উপজেলায় এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে। চাঁদপুরে এবার ২০২৫ শিক্ষাবর্ষের এইচ এসসি ও সমমানের ৫২ কেন্দ্রে অংশ নিচ্ছে ১৮ হাজার ২শ ৪০জন পরীক্ষার্থী। সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতি ...

Read More »

চাঁদপুরসহ বিভিন্ন জেলায় গ্যাস সরবরাহ বিঘ্ন

Gas

দেশে এলএনজি সরবরাহ বিঘ্ন হওয়ার কারণে চাঁদপুরে আজ সকাল থেকে গ্যাস সরবরাহ কমতে শুরু করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জাহাজ থেকে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম ও ঢাকা এবং তার আশপাশের জেলায় গ্যাস সরবরাহ কমে গেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (সংযোগ) তারিকুল ইসলাম খান। সংবাদ বিজ্ঞপ্তিতে ...

Read More »

চাঁদপুর শহরে ছায়াবানী মোড়ে ময়লার ডাস্টবিন মিশন রোডে, ক্ষোভ এলাকাবাসীর

চাঁদপুর শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা মিশন রোডের চার রাস্তার মোড়ে বঙ্গবন্ধু সড়কের পাশে স্থাপন করা হয়েছে একটি বড় আকারের ময়লার ডাস্টবিন। পৌর কতৃপক্ষের এই সিদ্ধান্তে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী, ধর্মপ্রাণ মুসল্লি ও শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরা। অভিযোগ উঠেছে, এই ডাস্টবিনের কারণে পুরো এলাকায় নেমে এসেছে পরিবেশ বিপর্যয় ও স্বাস্থ্যঝুঁকি। যেটি আগে ছিলো শহরের ছায়াবাণী ...

Read More »