২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামি ২৮ জুলাই (শুক্রবার) প্রকাশ করা হবে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। তপন কুমার জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষামন্ত্রীসহ ১১ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। এর আগে তিনি জানিয়েছিলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে এসএসসির ফলাফল প্রকাশিত হবে। ...
Read More »প্রণোদনা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও
চলতি মাস (জুলাই) থেকেই মূল বেতনের ৫ % প্রণোদনা পাবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব (বাস্তবায়ন অনুবিভাগ) মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই, ২০২৩ থেকে প্রতিবছর ১ জুলাইয়ে প্রাপ্য বেতনের ৫ শতাংশ হারে, তবে ১ হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এর আগে, ...
Read More »অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে অধিদপ্তরের বার্তা
জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে রয়েছেন বেসরকারি স্কুল কলেজের সহস্রাধিক শিক্ষক। দাবি আদায়ে ক্লাসের পাঠদান বন্ধ রেখে আন্দোলন করছেন। প্রতিদিনই বাড়ছে আন্দোলনে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষকরা। গত আট দিন ধরে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে শিক্ষকদের এ আন্দোলনের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা ...
Read More »বুটেক্সে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি কাল শুরু
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি আগামীকাল ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরি মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ জুলাই মেধাক্রম ১-৬০০ পর্যন্ত মোট ৬০০জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ১০ জনকে ভর্তি করানো হবে। ৮ টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সকাল ৯ টা ...
Read More »আগামি বছরের এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে
আগামি বছর (২০২৪ সাল) এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। তবে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবি প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত ...
Read More »গুচ্ছ ভর্তি: বিশ্ববিদ্যালয়গুলোতে কমেছে আবেদনের হার
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম ও ভর্তি আবেদনের সময় ইতোমধ্যেই শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ভেদে গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ২১ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তি আবেদনের হার কমেছে। গুচ্ছ ভর্তি টেকনিক্যাল কমিটির দেয়া তথ্য মতে, গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৫ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়: এবার জগন্নাথ ...
Read More »অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল এনসিটিবি
জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হওয়ার পর অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা কীভাবে হবে, তা পরিষ্কার করতে চার দফা নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রোববার (৯ জুলাই) এনসিটিবি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য পাওয়া গেছে। এতে ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসির সিলেবাসেই নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ...
Read More »৪ বছর পর ফেব্রুয়ারিতে ফিরছে এসএসসি
চার বছর পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের এ পরীক্ষায় সব বিষয়ে আগের মত তিন ঘণ্টায় ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। ২০২৪ সালের এ পরীক্ষায় সব বিষয়ে, পূর্ণ সময়ে, পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক ...
Read More »এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
চলতি ২০২৩ সালের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আজ থেকে শুরু হয়েছে। বিলম্ব ফি ছাড়া এ ফর্ম পূরণ চলবে ১৭ জুলাই পর্যন্ত। কোনো কারণে নির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ হলে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৭ জুলাই ফরম পূরণ করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে গত ১৫ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ...
Read More »পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
সারাদেশের প্রায় ৫ হাজার শিক্ষককে স্নাতক পর্যায়ের সকল বিভাগের জন্য ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) কোর্স বাধ্যতামূলক করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষক প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বিষয়ে একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.মশিউর রহমান। ড.মো. মশিউর রহমান বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকটি কর্মমূখী শর্টকোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি। কর্মমূখী শর্ট ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur