ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল।বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। রোববার ১৫ অক্টোবর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। যুগ্ম-সচিব মো.মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ,১৯৭৩-এর আর্টিকল ১১(২) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ...
Read More »নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ-সপ্তমে প্রথম সামষ্টিক মূল্যায়ন
নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আগামি ৫ নভেম্বর শুরু হচ্ছে। ২৮ নভেম্বর পর্যন্ত এ দু’ শ্রেণির মূল্যায়ন চলবে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও সারাদেশের দাখিল মাদরাসায়। বৃহস্পতিবার এ দু’ শ্রেণির মূল্যায়নের সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ সূচি প্রস্তুত করেছে। ২০২৩ শিক্ষাবর্ষে সব ...
Read More »মাধ্যমিকে ডিজিটাল লটারিতে শিক্ষার্থী ভর্তির নির্দেশ
২০২৪ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক,মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ...
Read More »শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড়
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়। সোমবার ২ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট emis.gov.bd থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। ২ অক্টোবর ২০২৩ এজি
Read More »শিক্ষক দিবস পালনে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা
আগামি ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি-সেমিনার করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থী,অভিভাবক ও অংশীজনদের সাবেক-বর্তমান শিক্ষক নিয়ে র্যালি, আলোচনা সভা ও সেমিনার করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার ২৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলনের সই করা আদেশ থেকে এ তথ্য জানা গেছে।শিক্ষকদের প্রতি শিক্ষার্থী ও সমাজের ...
Read More »নুতন কারিকুলাম সম্পর্কে প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন যা বললেন….
চাঁদপুরের স্বনামধন্য ডিএন হাই স্কুলের প্রধানশিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁদপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ২৫ সেপ্টেম্বর এক সাক্ষাতকারে বললেন,‘ কারিকুলাম হলো নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য একটি কোর্স। শিক্ষক, শিক্ষক হতে আাগ্রহী, শিক্ষার্থী ও অভিভাবক সকলেরই কারিকুলাম সম্পর্কে জানা উচিত। কারণ শিখন ও শিক্ষণের প্রধান হাতিয়ারই হচ্ছে কারিকুলাম। কারিকুলামের লক্ষ্য জাতীয় দর্শন, রাষ্ট্রীয় নীতি, জাতীয় ও বৈশ্বিক পরিবেশ এবং ...
Read More »গুণগত প্রাথমিক শিক্ষা ও টেকসই উন্নয়ন:যেতে হবে বহুদূর
পৃথিবীব্যাপি আনুষ্ঠানিক শিক্ষার পিরামিডের ভিত্তিভূমিতে রয়েছে প্রাথমিক শিক্ষা। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে শিক্ষাকে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক করার কথা নির্ধারিত হয়েছিল (অণুচ্ছেদ ১৭) । আইনত দেশের প্রত্যেক নাগরিকের জন্যে প্রাথমিক শিক্ষা অর্জন বাধ্যতামূলক; সরকার বিনামূল্যে এ শিক্ষার ব্যবস্থা করেছে (বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন ১৯৯০)। বহুল আকাঙ্ক্ষিত জাতীয় শিক্ষানীতি ২০১০ এ সর্বজনীন ও সবার জন্য একই ...
Read More »মাধ্যমিক শিক্ষা খাতের জন্য বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন
দেশের মাধ্যমিক শিক্ষা খাতে ব্যয়ের জন্য ৩০০ মিলিয়ন অর্থাৎ ৩০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। কোভিড অতিমারিতে ক্ষতি পুষিয়ে নিতে,সশরীরে ও অনলাইন পাঠদানের মিশ্র পদ্ধতির প্রাপ্যতা নিশ্চিতে, শিখনফলের মানোন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়ে আনতে এ অর্থ ব্যয় করতে পারবে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের ...
Read More »৪৫তম বিসিএস : লিখিত পরীক্ষার তারিখ জানাল পিএসসি
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের চূড়ান্ত তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন। ২৭ নভেম্বর থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হল, ...
Read More »‘আলহামদুলিল্লাহ, আমার তারকা খুঁজে পেয়েছি’
বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বিকাল সোয়া পাঁচটায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মুনজেরিন। এতে আয়মান সাদিকের সঙ্গে হালকা গোলাপি রঙয়ের শাড়ি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur