Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে জাতীয় পর্যায়ে মানপ্রাপ্ত শিল্পী এবং গুণীজনদের সম্মাননা

চাঁদপুর

চত্বারিংশ জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন প্রতিযোগিতায় জাতীয় প্রর্যায়ে মানপ্রাপ্ত শিল্পী এবং গুণীজনদের সম্মাননা প্রদান করেছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর প্রোগ্রাম শাখা। শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান চাঁদপুর উদয়ন কচি-কাঁচার মেলার অডিটোরিয়ামে উৎসবসুখর পরিবেশে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে শিল্পী, কলাকৌশলী, অভিভাবক ও সঙ্গীতমোদীদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় পর্যায়ে মানপ্রাপ্ত শিল্পী এবং গুণীজন ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট ...

Read More »

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে জেলা সাহিত্য মেলা শুরু

চাঁদপুর

চাঁদপুরে উৎসবমুখর ও আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলা একাডেমির উদ্যোগে এ মেলার এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এ সাহিত্য মেলায় বিভিন্ন বয়সের দুই শতাধিক সাহিত্যিক অংশ গ্রহণ করেন। সাহিত্য মেলাকে ঘিরে জেলার সকল পর্যায়ের সাহিত্যিক ...

Read More »

মানুষের মধ্যে সাহিত্য বোধ জাগ্রত করতে হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন,‘সাহিত্য জীবনের দর্পণ,মানুষের মাঝে সাহিত জাগ্রত করতে হবে। মানুষের মাঝে সাহিত্যবোধ জাগ্রত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ’ ১১ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সকালে দু দিনব্যাপি জেলা সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক মানুষ সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন । তারা নিরবে নিভৃতে সাহিত্যচর্চা চালিয়ে ...

Read More »

এইচএসসিতে যারা পাস করেছে, তার চাইতে আসন সংখ্যা বেশি : শিক্ষামন্ত্রী

চাঁদপুর

এইচএসসিতে যারা পাস করেছে, তার চাইতে আসন সংখ্যা বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি যারা পাশ করে, কেউ কেউ বিভিন্ন পেশাগত যে শিক্ষা সেখানে ভর্তি হবে। কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে, কেউ আইনে বিভাগে যান। অনেকেই আছে যারা উচ্চশিক্ষার জন্য ...

Read More »

চাঁদপুরে মেঘনা থেকে জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুর

চাঁদপুর শহরের পুরান বাজার হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে মুকবুল বেপারী (৩০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর মরদেহটি উদ্ধার করে নৌ থানা পুলিশ। নিহত মুকবুল বেপারী পাশবর্তী শরীয়তপুর জেলার সখিুপুর থানার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বিকেলে পুরাণ ...

Read More »

চাঁদপুরে দুদিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন আজ

চাঁদপুর

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত দুদিনব্যাপী চাঁদপুর জেলা সাহিত্য মেলার উদ্বোধন হচ্ছে আজ।কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দুই দিনব্যাপী সাহিত্য মেলার প্রথম পর্ব। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ...

Read More »

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর

সুসম্পর্ক, উৎপাদন, সমৃদ্ধি, শান্তি এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠনকল্প এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই ...

Read More »

ডায়াগনস্টিক সেন্টার মানুষের সেবার উদ্দেশ্যে চালানো উচিত

চাঁদপুর

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে প্রতিষ্ঠিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মানুষের সেবার উদ্দেশ্যে চালানো উচিত। শুধুমাত্র নিজেদের আখের গোছাতে, ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে মানুষকে হয়রানি না করে সেবার উদ্দেশ্যে নিয়ে প্রতিষ্ঠান চালানো উচিত। মানুষ বিলাসিতা করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে আসে না। মানুষ নিরুপায় হয়ে ডায়াগনস্টিক সেন্টারে আসে। আমাদের প্রত্যাশা থাকবে এখানে এসে মানুষ যেন ...

Read More »

শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা

চাঁদপুর

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। ৯ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে শহরের মুনিরা ভবনে জেলা বিএনপির সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন সহ অনান্য আইনজীবীগন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সমিতির  (২০২৩ সালের )  কাযকরি কমিটির ...

Read More »

চাঁদপুরে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

চাঁদপুর

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনর শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, অন্যান্য সংগঠনের চেয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে অনেক সক্রিয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকের হাত ...

Read More »