চাঁদপুরে বিআইডব্লিউটিএর সেফটিক ট্যাংকে পড়ে আছমা আক্তার পাখি (৩) নামে মঙ্গলবার সকাল ১০টার দিকে চাঁদপুরের হরিণা ফেরিঘাটে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ এবং শিশুটির পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন। মৃত আছমা আক্তার ওই এলাকার আলমগীর হাওলাদারের মেয়ে। এলাকাবাসী জানান, হরিণা ফেরিঘাট এলাকার বিআইডব্লিউটিএর মাঠে প্রতিদিনই স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করে। ...
Read More »চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে অবৈধ পণ্য জব্দ
চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে মেঘনা নদীতে যাত্রবাহী লঞ্চ থেকে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে কারেন্ট জাল, জাটকা ও পলিথিন জব্দ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার অঃ লেফটেন্যান্ট এম নাসির উদ্দিন,(এক্স), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ কামরুজ্জামান, পিও এর একটি অপারেশন দল রাত সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত চাঁদপুরের মেঘনা ...
Read More »চাঁদপুরের বিষ্ণুদীতে ইয়াবাসহ ‘ডেঞ্জার মিলন’ আটক
চাঁদপুরে ৩০ পিচ ইয়াবাসহ ‘ডেঞ্জার মিলন হাওলাদার’ (২২) নামক এক যুবককে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা হতে মডেল থানার এসআই মাসুদ শামীম তাকে আটক করে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের কুখ্যাত মাদক বিক্রেতা ও সেবনকারী মফিজ হাওলাদের ছেলে মিলন হাওলাদারকে মডেল থানার ...
Read More »কমিউনিটি পুলিশ চাঁদপুর জেলা কমিটি চূড়ান্ত অনুমোদন
কার্যক্রম ত্বরান্বিত করতে উপজেলা, পৌর এবং অঞ্চল কমিটিগুলোকে আরও সক্রিয় হতে হবে : পুলিশ সুপার কমিউনিটি পুলিশ চাঁদপুর জেলা কমিটি চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০১৬ বিকেলে পুলিশ সুপারের সভাকক্ষে এ কমিটি সর্বসম্মতক্রমে গঠিত হয়। ২ (দুই) বছর মেয়াদী নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা পুলিশ সুপার শামসুন্নাহার, প্রধান সমন্বকারী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সভাপতি সাহিদুর রহমান চৌধুরী এবং ...
Read More »চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ২৮ জেলের জরিমানা
জাটকা নিধনের দায়ে চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ সোমবার রাত ৯ টা থেকে ভোর রাত ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্রায় ২ মণ জাটকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটকৃতদের ২৮ জনকে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে ১ লাখ টাকা জরিমানা ...
Read More »চাঁদপুরে অপহরণের ৭৭ দিন পর শিশুসহ গৃহবধূ উদ্ধার
চাঁদপুরে অপহরণ হওয়া গৃহবধু শিশুসহ ২ মাস ১৭ দিন পর চাঁদপুর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। চাঁদপুর মডেল থানার এসআই নিজাম উদ্দিন সংগীয় ফোর্স সহ গৃহবধূকে মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে উদ্ধার করে রাতে রাত সাড়ে ৭টায় চাঁদপুরে নিয়ে আসে। পুলিশ ও গৃহবধূর পরিবারের সাথে আলাপকালে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার মৈশাদীর দুবাই প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী সুমি (২২) ও শিশু ...
Read More »চাঁদপুরে স্কুলছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় উঠিয়ে নিয়ে অপহরণ : আটক ২
চাঁদপুর শহরের পুরাণবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ২ দিন পরও পুলিশ উদ্ধার করতে পারেনি। চাঁদপুর মডেল থানার এসআই জাকির হোসেন এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অপহরণকারী মিরাজ পাটওয়ারীর পিতা হুমায়ুন কবির পাটওয়ারী (৫৫) ও তার বন্ধু মিজান পাটওয়ারীর ছেলে রায়হান পাটওয়ারী (২২) আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমাবার দুপুরে নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে। এ ঘটনায় ...
Read More »চাঁদপুর আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৫ ফেব্রুয়ারি
২৫ ফেব্রুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা ও প্যাভিলিয়ানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ওইদিন সকাল ৯ টায় প্রতিযোগিতার উদ্ধোধন করবেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে উপজেলাওয়ারী বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ১৪ টি ইভেন্ট। প্রতিযোগিতা উপলক্ষে ...
Read More »এসএসসি পরীক্ষায় চাঁদপুরে বহিস্কার ৮ : অনুপস্থিত ৪৩
২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চাঁদপুরে বহিস্কার ৮ জন ও ৪৩ জন অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। জেলার ৬৬টি কেন্দ্রে ৩২ হাজার ৯শ’ ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ হাজার ৯শ’ ৬ জন অংশগ্রহণ করে। মঙ্গলবার কুমিল্লা বোর্ডের ৩৮টি কেন্দ্রে গণিত বিষয়ে ১১ হাজার ২শ’ ৬৩ জন ছাত্র ও ১৪ হাজার ৪শ’ ২৭ ছাত্রী অংশগ্রহন করে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১৮টি ...
Read More »পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে চাঁদপুরে মাদকবিরোধী র্যালী
চাঁদপুের পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে মাদক বিরোধী র্যালী মঙ্গলবার দুপুরে ছায়বাণী মিডিয়া কমিউনিকেশন-এর আয়োজনে মাদক বিরোধী র্যালী বের করা হয়। র্যালীতে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহা-পরিচালনক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, কবি ও লেখক পীযূষ কান্তি বড়–য়া, এসএম জয়নাল আবেদীন, মুখলেসুর রহমান মুকুল। ছায়বাণী মিডিয়া ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur