একসময়ের জাতীয় পার্টির নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসমাইল হোসেন বেঙ্গল বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে-(এলডিপি) যোগ দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন। এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম তাকে এ পদে মনোনীত করেছেন। রোববার (৪ আগস্ট) দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। ইসমাইল হোসেন বেঙ্গল কর্মজীবনে একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। ...
Read More »ফরিদগঞ্জে নয় মামলায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী আটক
ফরিদগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলাসহ ৯ মামলার পলাতক আসামী মিজানুর রহমান (৩৫) ফরিদগঞ্জ থানা পুলিশ শনিবার (৩ আগস্ট) গভীর রাতে আটক করেছে। পৌর এলাকার ভাটিয়ালপুর থেকে তাকে আটক করা হয়। ভাটিয়ালপুর গ্রামের কালা মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান । সে এলাকায় দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছে। পুলিশ দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে খুঁজছিল। অস্ত্রধারী ও ...
Read More »ফরিদগঞ্জ দক্ষিণ ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের ফলাফল কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী (ক্যামেরা প্রতিক) রাবেয়া বেগম। অভিযোগের আলোকে দেখা যায়, গত ২৫ জুলাই অনুষ্ঠিত ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭,৮,ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ক্যামরা প্রতিক নিয়ে রাবেয়া বেগম নির্বাচনে অংশ গ্রহন করে। এতে ৭নং ...
Read More »বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালকের ইমাম হোসেন আর নেই
চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতি সন্তান ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক (বার্তা) ইমাম হোসেন খান আর নেই। তিনি গত ২ আগস্ট শুক্রবার রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল শনিবার সকাল ১০টায় ঢাকায় বনানীতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪টায় লাউতলী ডাঃ আব্দুর রশিদ আহাম্মদ স্কুল এন্ড কলেজ মাঠে ২য় জানাজা এবং পরে ...
Read More »ফরিদগঞ্জে বিবেকবন্ধন আদর্শ সংঘের গাছের চারা রোপণ
ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া বিবেকবন্ধন আদর্শ সংঘের উদ্যোগে ও সদস্যদের প্রদেয় অর্থে শুক্রবার (২ আগস্ট) দু‘শতাধিক ঔষধি নিমের চারা রোপণ করা হয়। গাছের চারাগুলো ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের দু’পাশের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করেছে সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক মো.মহিউদ্দিন,সংগঠনের সভাপতি সাংবাদিক নূরে আলম টুটুল মাস্টার,সাধারণ সম্পাদক খায়রুল আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক ছালেহ আহমদসহ সংগঠনের ...
Read More »প্রথম স্ত্রীর সাথে দ্বন্দ্বে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে আত্ম*হত্যা নাকি হ*ত্যা!
ফরিদগঞ্জে প্রথম স্ত্রী নাজমা ও পরিবারের সদস্যদের সাথে অভিমান করে দ্বিতীয় স্ত্রী সাহিদা বেগম এর বাড়িতে আত্ম*হত্যার ঘটনায় প্রথম স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে সাহিদাসহ পাশ্ববর্তী ৪ জনকে আসামি করে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছে। সরেজমিনে গিয়ে জানায়ায়, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা এলাকার মোহাম্মদ আলী বেপারীর ছেলে মামুন বেপারী (৪০) তথ্য গোপন করে পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের মৃত ...
Read More »ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রী খু*নে অভিযুক্ত সুজনের ফাঁ*সির দাবিতে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জে মিশুর খু*নে অভিযুক্ত সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গৃদকালিন্দিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনসহ মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা। বুধবার (৩১ জুলাই) দুপুরে গৃদকালিন্দিয়া এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর সঙ্গে কোমলমতি শিক্ষার্থীরা হ*ত্যাকারীর ফাঁ*সির দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ...
Read More »চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে অটোবাইকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কে অটোবাইকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উজ্জল (২০) নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপরে ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়,গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামের সেলাম ছৈয়ালের ছেলে উজ্জল মোটর সাইকেলের তেল নিতে পাম্পে আসার সময় ওঁই স্থানে অটোবাইকটি পেছন থেকে মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে উজ্জ্বল পড়ে গিয়ে রক্তাক্ত জখম হয়। পরে ...
Read More »ফরিদগঞ্জে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আটক ২
ফরিদগঞ্জে জাহেদা আক্তার মিশু হত্যার ঘটনায় মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় প্রধান আসামীসহ ৩ জনকে আটক করেছে। নারিকেল তলা এলাকার একটি বাগান থেকে সুজন (২০) ও আমজাদ (২০)কে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে বলে ওসি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান। বিভিন্ন সূত্র জানায়, হত্যাকান্ডে সাথে খুনি সুজন একক জড়িত থাকলেও আসামীর কাতারে ...
Read More »ফরিদগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
চাঁদপুরের ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকালে ফরিদগঞ্জ এর আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি শুরু হয়। এত অংশ গ্রহন করে বালিথুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিথুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে প্রত্যাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা কাপে বিষুবন্দ সরকারি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur