Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

আসামি পালানোর সময় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে আটক

চাঁদপুর ফরিদগঞ্জের হুমায়ুন কবির (২২) নামে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি পালানোর সময় চাঁদপুর লঞ্চ ঘাট থেকে আটক করেছে নৌ-পুলিশ। ৪ জানুয়ারি সোমবার দুপুরে চাঁদপুর নৌ থানার ইনচার্জ জহির সঙ্গীয় ফোর্স নিয়ে লঞ্চ টার্মিনাল থেকে সন্ত্রাসী রুবেল চকিদার(২৮)কে আটক করে। হত্যার চেষ্টার মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই নূরুল ইসলাম খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে নৌ থানা ...

Read More »

ফরিদগঞ্জে কিশোর গ্যাংয়ে অতিষ্ঠ এলাকাবাসী

ফরিদগঞ্জে কিশোর গ্যাং শিমুল ও তার সহযোগীদের জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী। এসব গ্যাং কোথায় কার পারিবারিক ঝামেলা, জমিজমা সংক্রান্ত বিরোধে এক পক্ষের সাথে আতাত, মালবাহী গাড়ী দিয়ে কে কোথায় মালামাল বহন কিভাবে করে, চুরি, চিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের এ অত্যাচারে ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগী মামলা দায়ের করেছে বলে জানা যায়। ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার ...

Read More »

গাছের প্রতি এ কেমন নিষ্ঠুরতা

চাঁদপুর ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহগনী ও বিভিন্ন ফলাদি গাছসহ প্রায় শতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। ৪ জানুয়ারি সোমবার সকালে উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের মদনের গাঁও গ্রামের মেহেরুল্লাহ খান বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুইজন গুরুতর আহত হয়। আহতরা হলেন মৃত রুস্তম খানের স্ত্রী কুলসুমা বেগম (৭৫) ও ...

Read More »

ফরিদগঞ্জে পৌর নির্বাচনে এক নৌকার ২৩ মাঝি

election por

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে একটি নৌকার জন্য ২৩ মাঝির দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কে হচ্ছেন নৌকার মাঝি, তা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে সম্ভাব্য প্রার্থীরা যার যার লিংক ধরে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় প্রতীক আনার জন্য মনোনয়নপ্রত্যাশী ২৩ প্রার্থীর যেন ঘুম হারাম হয়ে গেছে। নৌকা প্রতীক যে পাবে তাঁর জয় প্রায় নিশ্চিত বলেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এখন চলছে ...

Read More »

ফরিদগঞ্জ থানার নিহত কনস্টেবলের পরিবারের পাশে ওসি শহীদ

ফরিদগঞ্জ থানা পুলিশের কনস্টেবল মো. শফিকুল ইসলাম (৫৫) মৃত্যুতে পরিবারের পাশ দাঁড়িয়ে মহানুভবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন। জানা গেছে, শফিকুল ইসলাম ফরিদগঞ্জ থানায় যোগদানের পর ৩ মাস কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় আকর্ষিক ভাবে শফিকুল শরীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত পুলিশ কনস্টেবল ...

Read More »

ফরিদগঞ্জ থানার শতবর্ষ পূর্তিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার শত বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় থানার অফিসারদের কক্ষে শত বর্ষ উপলক্ষে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর সভাপতিত্বে ওসি (তদন্ত) বাহার মিয়ার সঞ্চালনা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃছোবহান লিঠন, সিনিয়র সাংবাদিক মামুন পাঠান, এমকে মাকি পাঠান, প্রভাষক মহিউদ্দিন, নুরুন্নবী নোমান, আবু হেনা মোস্তফা কামাল, প্রবীর চক্রবর্ত্তী, ...

Read More »

ফরিদগঞ্জে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন বই পেলেও মাধ্যমিকে সংকট

book

করোনায় প্রাইমারি পর্যায়ের শিক্ষার্থীদের বই উৎসব বা নুতন বইয়ের ঘ্রাণ পাওয়া ঠেকাতে পারি নি। নানা সংকটের পরেও ফরিদগঞ্জে ২০২১ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুল গুলোর ৪৯৮৬২ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ সম্পূর্ণ করেছে। অপরদিকে করোনাসহ নানা জটিলতার কারণে চাহিদা অনুযায়ী বই সরবরাহ না হওয়ায় সংকট দেখা দিয়েছে মাধ্যমিক পর্যায়। ফলে ষষ্ঠ থেকে নবব শ্রেণীর শিক্ষার্থীরা ...

Read More »

চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ

চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লি.এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সংক্রান্ত বিশেষ সাধারণ সভা সমিতির কার্যালয় ফরিদগঞ্জে চান্দ্রা বাজারস্থ নিজস্ব ভবনে ১ জানুয়ারি শুক্রবার ১০ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ এর সভাপতিত্বে ও সম্পাদক মোঃ মিজানুর রহমান অনিক এর পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমবায় অফিসার ...

Read More »

বঙ্গবন্ধু যুবউন্নয়ন ফাউন্ডেশনের উদ্যাগে শীতবস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যাগে গরীব, দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২ জানুয়ারি শনিবার ফরিদগঞ্জের চালিয়াপাড়ায় সংগঠনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী খিজির আহমেদের একান্ত প্রচেষ্টায় নিজ ও পাশ্ববর্তী এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও গরম পোষাকের ব্যবস্থা করা হয়। এর আগেও বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশনের ...

Read More »

ফরিদগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পহেলা জানুয়ারি শুক্রবার সকালে ইত্তেফাকের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রভাষক মো. মহিউদ্দিনের আয়োজনে র‌্যালি এবং কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদ হোসেন। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ...

Read More »