যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ডোনাল্ট ট্রাম্প। আজ বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা স্বীকার করেন। নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, ‘আমার ব্যবসা আমার দুই ছেলে দেখবে। ব্যবসা নিয়ে তাঁদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হবে না।’ এর আগে রাশিয়ার ...
Read More »ছেলেদের সাথে মুসলিম মেয়েকে সাঁতার শেখানোর মামলা খারিজ
স্কুলের ছেলে-মেয়েদের একই সুইমিং পুলে সাঁতার শেখাতে পাঠানোর বিরুদ্ধে আদালতে যাওয়া এক মুসলিম দম্পতির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারকরা। এই মুসলিম দম্পতি তাদের মেয়েকে সাঁতার শেখানোর ক্লাশে না পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর স্কুল তাদের জরিমানা করে। তখন তারা আদালতের দ্বারস্থ হন এই বলে যে, স্কুল কর্তৃপক্ষ তাদের মেয়েকে ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে বাধ্য করে ধর্মীয় বিধান লঙ্ঘন করছে। এই মামলাটি ...
Read More »বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় নিহত ১১
ইরাকের বাগদাদে এক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন লোক নিহত হয়েছেন। এটিকে একটি আত্মঘাতী হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণে অন্তত ৫০ জন লোক আহত হয়। রাজধানীর প্রধান সবজি বাজারের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাগদাদের সদর সিটির প্রধানত: শিয়া-অধ্যুষিত এলাকা জামিলাতে এই বাজারটি অবস্থিত। ইসলামিক স্টেট গোষ্ঠী বলছে, তারাই এই আক্রমণ চালিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, গাড়িটির ...
Read More »প্রতিষ্ঠাবার্ষিকীতে রিয়াদে জাপার আলোচনা সভা
২১টি জেলাকে ৬৪ জেলায় রুপান্তর, ৪৬০টি উপজেলা গঠন করে প্রশাসনের বিকেন্দ্রীয়করণ করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। তার সরকারের সময়ে উপজেলা ব্যবস্হার ফলে সাধারন মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা হাতের নাগালে পেয়েছিলেন । সৌদি আরবে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ থেকে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্যে পার্টির যুগ্ন-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু এ কথা বলেন। ৬ ডিসেম্বর রাতে রিয়াদের একটি হল ...
Read More »প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন প্রবাসীর লাশ আসছে
দেশে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন প্রবাসীর লাশ আসছে । বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কে লেখা কারণ থেকে দেখা যায়, এদের ২শ’১৭ জনের মৃত্যু হয়েছে স্ট্রোক, দুর্ঘটনা, হৃদ্রোগ, অসুস্থতাসহ বিভিন্ন কারণে। সবচেয়ে বেশি ৪৪ জন মারা গেছেন স্ট্রোকে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দুর্ঘটনায় ৪২ জন। হৃদ্রোগে মৃত্যু হয় ৩৬ জনের। স্বাভাবিক মৃত্যু হয় ৫০ জনের। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, শাহজালাল বিমানবন্দর দিয়ে ...
Read More »আট বছরে বাংলাদেশি শ্রমিক রপ্তানির রেকর্ড ২০১৬ তে
বিগত আট বছরের মধ্যে, ২০১৬ সালেই সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক বিদেশে গেছে। এ সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সৌদি আরবের বাজার পুরোপুরি উন্মুক্ত হয়ে যাওয়া ও নারী শ্রমিকের অভিবাসন বাড়ায় এটি সম্ভব হয়েছে বলছেন জনশক্তি রপ্তানীকারকেরা। তবে এ সময়ে অবৈধ অভিবাসন কমানো যায়নি বলছেন বিশ্লেষকেরা। স্বাধীনতার পর থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় বাংলাদেশি ...
Read More »পুলিশ সদস্যের সাথে স্ত্রীর পরকীয়ায় গ্রিসের রাষ্ট্রদূত খুন
ব্রাজিলে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিসকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩০ ডিসেম্বর) দেশটির রিও ডি জেনিরো শহরতলির এক বাড়ি থেকে রাষ্ট্রদূত আমিরিদিসের মরদেহ উদ্ধার করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করে। নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদামাধ্যমগুলো জানায়, ব্রাজিলে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত কিরিয়াকোস আমিরিদিসকে (৫৯)তার ব্রাজিলীয় স্ত্রীর প্রেমিক খুন করেছেন, যিনি একজন পুলিশ কর্মকর্তা। প্রেমিকার ...
Read More »বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গ প্রিন্সিপাল মানবীর পদত্যাগ
বিশ্বের কোনো সরকারি কলেজের প্রথম তৃতীয় লিঙ্গ (হিজড়া) প্রিন্সিপাল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি বলেছেন তিনি “হেরে গেছেন।” ২০১৫ সালের ৯ জুন মানবী বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নেন। মানবী বন্দ্যোপাধ্যায় বলেন ওই কলেজটিতে ১৮ মাস দায়িত্ব পালনের পর চাকরি ছাড়তে তিনি বাধ্য হয়েছেন কারণ সেখানে তার পরিচয় নিয়ে তাকে অনবরত হয়রানি সহ্য করতে হয়েছে। ...
Read More »স্বামী ছাড়া বাজারে যাওয়ার অপরাধে এ কেমন বর্বরতা..!
স্বামী ছাড়া বাজারে যাওয়ায় এক আফগান নারীর শিরশ্ছেদ করা হয়েছে। গত সোমবার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সার-ই-পুলের লাতি শহরে ৩০ বছর বয়সী ওই নারীকে কুপিয়ে ও শিরশ্ছেদ করে হত্যা করে তালেবান জঙ্গিরা। সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট প্রেসের দাবি, আফগানিস্তানের এক সরকারি মুখপাত্র তাদের বলেছেন, তালেবান জঙ্গিরা পুরুষ অভিভাবক ছাড়া বাজার করতে যাওয়ায় ‘ধর্মদ্রোহিতা আইন’ অনুসারে ওই নারীকে হত্যা করে। লাতি ...
Read More »রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করেছে ওবামা
প্রেসিডেন্ট নির্বাচনে ক্রেমলিন-সমর্থিত হ্যাকারদের হস্তক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মতে, এ কূটনীতিকরা মূলত গুপ্তচর বা গোয়েন্দা কর্মকর্তা। ওয়াশিংটনে রাশিয়ান দূতাবাস ও সান ফ্রান্সিসকোতে অবস্থিত কনস্যুলেটে কর্মরত ওই কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত বা ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা আরও ঘোষণা দিয়েছেন যে, রাশিয়ান ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur