Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

করোনা সারাতে জাপানের ওষুধ ‘নিশ্চিতভাবে কার্যকর’, দাবি চীনের

হাত ধোয়া মাস্ক পরা

চীনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীদের জন্য জাপানে ব্যবহৃত এক ধরনের ওষুধ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে চীনে কার্যকর হয়েছে। জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাং শিনমিন বলেছেন, জাপানের ফুজিফ্লিম কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান টয়ামা কেমিক্যাল ওই ওষুধটির উৎপাদনকারী। তাদের এই ওষুধটি উহান ও শেনজেন শহরে করোনা ...

Read More »

মক্কা-মদিনার দুটি বাদে সৌদির সব মসজিদে নামাজ বাতিল

সৌদি মন্ত্রণালয়

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা ...

Read More »

সৌদি আরবে জন্মশতবার্ষিকী উদযাপিত

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সকালে দূতাবাস প্রাঙ্গনে এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর রাষ্ট্রদূত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ...

Read More »

ভারত কার্যত গোটা দেশকে অবরুদ্ধ করে ফেলেছে

করোনাভাইরাস মহামারি ঠেকানোর চেষ্টায় ভারত কার্যত গোটা দেশকে অবরুদ্ধ করে ফেলার চেষ্টা চালাচ্ছে।ইউরোপ বা যুক্তরাজ্য থেকে ভারতীয় নাগরিকদেরও এখন দেশে ফেরা বন্ধ করে দেওয়া হয়েছে, এমন কী দেশের ভেতরেও অনেকগুলো রাজ্য ভারতের অন্য প্রান্ত থেকে আসা পর্যটকদের সেখানে ঢুকতে দিচ্ছে না। ভারতে আজ করোনাভাইরাস সংক্রমণে তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে, মোট আক্রান্তের সংখ্যাও সোয়াশো ছাড়িয়ে গেছে। তাজমহল-সহ বিভিন্ন পর্যটক আকর্ষণ, বহু ...

Read More »

করোনা আতঙ্কে অনলাইন বিয়ে : ভিডিও কলে কবুল বললো পাত্র-পাত্রী

অনলাইন বিয়ে

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। এরই মধ্যে বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৬০৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেরও বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনার বিধি-নিষেধের কারণে বিয়ের মঞ্চে হাজির হতে পারলেন না পাত্র। তাই বিয়ের আচার অনুষ্ঠান হলো অনলাইনে! ...

Read More »

আজ থেকে সৌদিতে বন্ধ বিপনী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্ন্তজাতিক ফ্লাইট

১৬ মার্চ সোমবার থেকে স্বাস্থ্য, সুরক্ষা, সামরিক ক্ষেত্র, পানি, বিদুৎ সুরক্ষা কেন্দ্র ছাড়া সকল সরকারি দপ্তরের কর্মস্হলে ১৬ দিনের জন্য উপস্থিতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। শিক্ষা খাতে দূরশিক্ষণের মাধ্যমে চলবে শিক্ষা কার্যক্রম। ১৫ মার্চ রবিবার রাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানায় । অবশ্য সৌদি টেলিকম কোম্পানী সহ বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান এরইমধ্যে দপ্তর ...

Read More »

ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছে পৃথিবী

বিশ্বজুড়ে জেঁকে বসেছে করোনা ভাইরাস। একদিকে ভাইরাসটি বিস্তারের প্রাণকেন্দ্র চীনে এর প্রাদুর্ভাব কমে এসেছে। অন্যদিকে কয়েকগুণ বেশি গতিতে বেড়েছে অন্যান্য দেশে। ইউরোপে ভাইরাসটির আগ্রাসন কোণঠাসা করে ফেলেছে জনজীবন। দেশে দেশে জারি হচ্ছে নিষেধাজ্ঞা। মানুষ থেকে মানুষে ছড়ানোর সক্ষমতা থাকলেও, সীমান্ত পার করে ছড়ানোর হারও কম নয় করোনার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপকে বর্তমানে করোনা ভাইরাসের প্রাণকেন্দ্র হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থাটির প্রধান ...

Read More »

ইতালি থেকে সব ফ্লাইট বন্ধ

ইতালি থেকে বাংলাদেশ গমনে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে গোটা ইতালি এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবেও চরম ক্ষতির পথে। দুদিন আগেও এমিরেটসসহ বেশ কয়েকটি ফ্লাইট চালু ছিল। কিন্তু করোনা পরিস্থিতি অবনতির কারণে ইতালি সরকার রেড এলার্ট জারি করার পর আগামী ২৫ মার্চ পর্যন্ত দেশটির সব ফ্লাইট বন্ধ থাকবে। ফলে ক্রমেই বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ...

Read More »

ভিডিও কনফারেন্সে সব নেতাদের মুখেই ছিল ঐক্যের বার্তা

সার্ক সদস্য দেশগুলোর নেতারা ‘করোনাভাইরাস মোকাবিলায় একটি দৃঢ় কৌশল প্রণয়নের’ লক্ষ্যে ভিডিও কনফারেন্সে সব নেতাদের মুখেই ছিল ঐক্যের বার্তা। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নেতাদের মুখেও ছিল করোনাভাইরাস মোকাবেলায় দক্ষিণ এশিয়া অঞ্চলকে নিরাপদ করতে ঐক্যের বার্তা। রোববার ১৫ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সূচনা বক্তব্যের মধ্য দিয়ে ভিডিও কনফারেন্স শুরু হয়। এতে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ...

Read More »

আজ থেকে জেদ্দা-মদিনাসহ সৌদিতে বিমানের সব ফ্লাইট বাতিল

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৫ মার্চ) থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।আগামী দুই সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বিমান। শনিবার (১৪ মার্চ) বিমানের কাস্টমার কেয়ার হটলাইন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে ১১টি ফ্লাইট বাতিল করে বিমান। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এবং বিভিন্ন দেশে মৃতের ...

Read More »