Home / News Room

Author Archives: News Room

চাঁদপুর কারাগারে ৩ মাসব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

kara training...

চাঁদপুর জেলা কারাগারে ৩ মাসব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম সোমবার (১১ ডিসেম্বর) উদ্বোধ করা হয়। বন্দিদের পুনর্বাসনের লক্ষ্যে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আয়োজনে কারাবন্দীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার । এ সময় জেল সুপার মাইনুদ্দিন ভুইয়া, জেলার আবু মুছাসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন । কারাগারে ৩ মাসব্যাপি সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গতকাল ১১ ডিসেম্বর থেকে । এতে ...

Read More »

ঐতিহ্যবাহী উজানী দরবারে মাহফিলের প্রস্তুতি সভা

Uzani Madrasah..

চাঁদপুরের কচুয়ার প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম ক্বারী ইব্রাহীম (রহঃ) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে আগামী ৪ ও ৫ জানুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারো দেশ-বিদেশের লাখো মুসল্লী এ ঐতিহাসিক মাহফিলে সমাগম হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ উপলক্ষে বার্ষিক মাহফিল শান্তিপূর্ণ ভাবে সফলের লক্ষ্যে সোমবার (১১ ডিসেম্বর) ...

Read More »

হাজীগঞ্জে সাড়ে ৯ হাজার হেক্টরে ইরি-বোরো চাষাবাদ করবে কৃষকরা

amon-irri

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের কৃষি মাঠে চলতি বছর সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ইরি বোরো মৌসুমে ৯ হাজর ৫শ হেক্টর জমিতে এবার ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বিগত বছরে আবহাওয়া অনুকুলে থাকায় ইরি আবাদে বাম্পার ফলন হয়েছে। ...

Read More »

বঙ্গবন্ধু সেতুতে ট্রেনের সাথে কুকুরের ৫ কি.মি. পাল্লা- ভিডিওসহ

Bangobondhu setu

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু বঙ্গবন্ধু বহুমুখী সেতু। যমুনা নদীর ওপর নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ৫ প্রায় কিলোমিটার। বাস-ট্রাক ও অন্যান্য যানবাহনের পাশপাশি ট্রেনও চলাচল করে এই সেতুর ওপর দিয়ে। সেতুর ওপর দিয়ে ট্রেন অতিক্রম করার সময় একটি শরীর শিহরণ দেওয়ার মতো ঘটনা ঘটেছে সম্প্রতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত এক ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর ওপর দিয়ে ট্রেন যাত্রা শুরু করা মাত্র ...

Read More »

আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করছে সাচার চৌধুরী দিঘীরপাড় মাদ্রাসা

sachar madrasah

২০১২ সাল থেকে চাঁদপুরের কচুয়া-সাচার সড়কের সাচার বাজারের দক্ষিণ পাশে সাচার চৌধুরী দিঘীর পাড় মাদ্রাসা আন্তর্জাতিক মানে হাফেজ তৈরি করে আসাছে। গ্রামবাসীর প্রচেষ্টায় এ মাদ্রাসায় দুটি ভাগে শিক্ষাদান করা হচ্ছে। একটি হচ্ছে- ইবতেদায়ী (প্রাথমিক) ও অপরটি কোরআনে হেফজ বিভাগ। ইবতেদায়ী নূরানী ও কোরআন হেফজ বিভাগে বর্তমানে ১৬২জন গরীব, এতিম ও মেধাবী শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। মাদ্রাসার মুহতামিম (হেফজ বিভাগ) হাফেজ মোঃ ...

Read More »

বাগাদী চৌরাস্তা থেকে ইয়াবাসহ যুবক আটক

Picture Madok Atok

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় ফলের দোকান থেকে ২০ পিচ ইয়াবাসহ মো. আল আমিন মিয়াজী (২০) কে আটক করেছে পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় পুলিশ তার কাছ থেকে ২০পিচ ইয়াবা উদ্ধার করেন। আল-আমিন নানুপুর গ্রামের সেকান্দর মিয়াজী বাড়ীর তপু মিয়াজীর ...

Read More »

টানা বৃষ্টিতে কচুয়ায় শতাধিক হেক্টর আলু বীজ পানির নিচে

Potato biz

চাঁদপুরের কচুয়ায় ৪ দিনের টানা অতি বৃষ্টিতে আলুর আবাদকৃত জমিতে হাটু পানি জমেছে। ফলে একদিকে আলু উৎপাদনের স্বপ্ন ও অন্যদিকে লক্ষ্য লক্ষ্য টাকা ধার দেনা করে হারিয়ে কৃষকদের মাথায় হাত পরেছে। রোববার (১০ অক্টোবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কচুয়া উপজেলার সাচার, পাথৈর, পালাখাল, বিতারা, পশ্চিম ও পূর্ব সহদেবপুর এবং কাদলা ইউনিয়নের প্রায় ১শ’ হেক্টর আলুর জমি পানিতে নিমর্জিত হয়ে ...

Read More »

জনপ্রশাসন পদকপ্রাপ্ত ও বিদায়ী কর্মকর্তাকে চাঁদপুর প্রেসক্লাবের সম্মাননা

jono rp

জনপ্রশাসন পদক পাওয়া চাঁদপুরের অতিরিক্ত জেল প্রশাসক ( সাবেক সার্বিক ও বর্তমানে রাজস্ব) মোঃ মাসুদ হোসেন ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের বিদায়ী উপ-পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আব্দুল হাইকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সম্মাননা প্রদান করা হয়। রোববার (১০ ডিসেম্বর) সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীন। এ সময় প্রেসক্লাবের সাবেক ...

Read More »

আগামী মার্চ মাসের মধ্যেই মতলব সেতু উদ্বোধন : ত্রাণমন্ত্রী

Matlab Shatu maya

মতলব উত্তর-দক্ষিণের সেতুবন্ধন “মতলব সেতু” নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ফেরিযোগে মতলব সেতুর নির্মান কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন আগামী মার্চ মাসের মধ্যেই মতলব সেতুর উদ্বোধন করা হবে। মতলব বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নে এই সেতুটির মাধ্যমে মতলবে উন্নয়নের অগ্রযাত্রা আরো বেগবান হবে। ...

Read More »

‘বিদ্যুতের খুঁটি বহন ছাড়া অন্য কাজে ট্রাক্টর ব্যবহার করা যাবে না’

sp-samsunnahar

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, সকলের সহযোগিতায় চাঁদপুরের আইন-শৃঙ্খলা অনেক ভাল। বিদ্যুতের খুঁটি বহন ছাড়া অন্য কোন কাজে ট্রাক্টর ব্যবহার করা যাবে না। রোববার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি তার বক্তব্যে এ সব কথা বলেন। পুলিশ সুপার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুরের যানজট নিরসনে কাজ করা হবে। ওয়াজের মৌসুম শুরু হয়েছে। ...

Read More »