পাওনা টাকা চাওয়ায় দোকানী তাজুলকে গরম চা নিক্ষেপ করে শরীর ঝলসে দিলো নুরুল ইসলাম। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলার বালিকান্দি মিয়াজী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা বালিকান্দি মিয়াজী বাড়ির পাশে দীর্ঘ দিন ধরে দোকানদারী করে আসছে মোকলেস মিয়াজীর ছেলে তাজুল ইসলাম তাজু।
তাজুল যে স্থানে দোকানদারী করছে তার ঘর মালিক ওই এলাকার জামাই নুরুল ইসলাম। ঘটনার দিন ঘর মালিকের কাছে তাজুল তার দোকান বাকির টাকা চাইলে উভয়ের মাঝে তর্কবাধে।
একপর্যায়ে নুরুল ইসলাম দোকানে আসা কাস্টমারের গরম চায়ের কাপ হাতে নিয়ে তাজুলে দিকে ছুড়ে মারে এবং ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পরে উপস্থিত লোকজন তাদের নিভৃত করে আহত তাজুলকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত তাজুল বলেন, তার (নুরুল ইসলাম) কাছে বাকি টাকা চাইতে গেলে গরম চা নিক্ষেপ করে এবং ইট দিয়ে আঘাত করে।
তবে ঘটনার সর্ম্পকে নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
