অবৈধ ড্রেজিং বন্ধে কঠিন আইনের বিধান থাকলেও মানছে না কেউ। চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার গল্লাক এলাকায় ব্রিক ফিল্ডের পাশে ডাকাতীয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যাবসা করছে প্রভাব শালী মহল। উপজেলা ৫নং গুপ্টি ৩ নং ওয়ার্ড গল্লাক ডিগ্রি কলেজ ও স্থানীয়দের জমি জোর করে ভরাট করছে ড্রেজার দিয়ে স্থানীয়দের অভিযোগ।
এদিকে এলাকবাসীরা বলেন, নীরব ভূমিকায় রয়েছে উপজেলা প্রশাসন কারণ এরা স্থানীয় প্রভাবশালী বিএনপির নেতা। তবে ৫ নং গুপ্টি ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজান বলেন, ডাকাতিয়া নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে এবং অনেকের জমি জোর করে ভরাট করছে মোঃ আজাদ তিনি বিএনপির নেতা আমরা তো বিএনপি করি তাই বলে অন্যায় কাজ করবো সেটা তো প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেনা এমপি সাহেব ও বলবে না। সেখানে আমার নিজের ও ৭ শতাংশ জমি রয়েছে। অনেকের জমি রয়েছে সেখানে জোর করে জমি ভরাট করছে অবৈধ ড্রেজার দিয়ে।
এই বিষয়ে প্রসাশন নজর দিয়ে এখনি বন্ধ করা দরকার না হয় ডাকাতিয়া নদীর তীর ও বেড়িবাঁধ ভাঙনে ফলে বিভিন্ন এলাকায় বসতভিটা ও ফসলি জমি বিলীন হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫ নং গুপ্টি ইউনিয়নে গল্লাক এলাকায় একটি ব্রিক ফিল্ড ইটভাটার পাশে ডাকাতিয়া নদীতে দেদারছে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তল করে যাচ্ছে মোঃ আজাদ। এবিষয়ে মোঃ আজাদ বলেন কলেজর জমি ভরাট করা হচ্ছে বালু না থাকার কারনে ড্রেজার দিয়ে বালু উত্তল করছি। ড্রেজার লাগানো অবৈধ জানি কি হয়েছে ভরাট করতে হবে।
এদিকে স্থানীয় মোঃ হারুন জানান ডাকাতিয়া নদীতে ভবে অবৈধ ড্রেজিং করে বালু উত্তল করছে নদীর পাড়ে আমার বোনের প্রায় ৪০ শতাংশ জমি ফসলি রয়েছে ড্রেজার লাগার কারনে। জমি নদীর গর্বে বিলিন হয়ে যাবে। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।
প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। এদিকে আইন প্রয়োগ নেই সংশ্লিষ্ট কতৃপক্ষের নিরবতাই কি অবৈধ ভাবে বালু উত্তোলনে বৈধতার কারন? এমনটাই মনে করছে সচেতন মহল। তবে এই বিষয়ে ্এখনি চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ সুপার নজন দিয়ে অবৈধ ড্রেজিং বালু উত্তোলনে বিরুদ্ধে জরুরী আইনের আওতায় এনে ব্যাবস্থা নেওয়া দরকার বলে মনে করেন এলাকার সচেতন মহল।
প্রতিবেদক: এমকে এরশাদ/
২৫ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur