নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই ও সনদ তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পর্যায়ে আয়োজিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পড়াশোনার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার অভ্যাস অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সৃজনশীলতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ গঠনে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
১৭ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur