ঢাকা সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ওজয় পেয়েছে ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমি। সোমবার ৯ নভেম্বর ২০২৬ চাঁদপুরে ক্লাবটি মুখোমুখি হয় কুমিল্লা স্টার একাডেমীর সাথে।
প্রথমে টস জিতে ফিল্ডিং এ সিদ্ধান্ত নেয় ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমি ।কুমিল্লা স্টার ক্রিকেট একাডেমি অনূর্ধ্ব-১৮ দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে১২৩ রান করে।
ক্লীন চাঁদপুর ক্রিকেট একাডেমী অনূর্ধ্ব-১৮ দলটি ১২৪
রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন । তারা ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়লাভ করে মাঠ ছাড়েন । দলের পক্ষে জুনায়েদ ৫১ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
এর আগে ৮ নভেম্বর ঢাকার মিরপুর পল্লবীস্থ সিটি ক্লাব গ্রাউন্ডে ‘সিটি ক্লাব একাডেমি কাপ ইউ-১৮ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ দুর্দান্ত ও রোমাঞ্চকর জয় দিয়ে শুভসূচনা করেছে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি।
স্পোর্টস রিপোর্টার/
৯ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur