Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা
মেধাবৃত্তি

শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা

“মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ সম্পন্ন হয়েছে। ৬ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ৪টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশন কর্তৃক জানা যায় প্রতিবছরের ন্যায় এ বছরে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৯শ ২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF) মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলাবাজার স্কুল এন্ড কলেজ, উঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শোকসাকযুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়, চেড়িয়ারা স্কুল ও কলেজসহ ৪টি কেন্দ্রে একযোগ এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজকরা জানান
আজকে এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, নৈতিকতা ও সৃজনশীলতার ওপর।

শুধু ভালো ফলাফল করাই জীবনের সাফল্য নয়; নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা, পরিশ্রম ও ভালো মানুষ হওয়ার চেষ্টা-এসবই শিক্ষার্থীদের প্রকৃত সাফল্যের পথ তৈরি করবে।

পরীক্ষায় কে প্রথম, কে দ্বিতীয়-তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিজের সর্বোচ্চ চেষ্টা করা। ব্যর্থতাকে ভয় না করে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া

এই মেধাবৃত্তি পরীক্ষা আশা করি, এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক শ্রীলেখা মোহাম্মদ কামাল হোসেন, আলাউদ্দিন, মোতাহার হোসেন, মোহাম্মদ আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ শাহ এমরান, হারুন- অর রশিদ শেখ, জয় লাল দে, মোহাম্মদ ইকবাল হোসেন,

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চেড়িয়ারা স্কুল ও কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নাজির আহমেদ, শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইভা রানী দে, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ এমরানসহ পরিচালকবৃন্দ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৬ নভেম্বর ২০২৬