চাঁদপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস এম সোহেলের বাবা শফিক তাইনি মারা গেছেন।(ইন্নালিল্লাহি… রাজিউন)।
সোমবার ২ নভেম্বর রাত ৯ টায় তিনি পুরান বাজার মমিনবাগ এলাকায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মঙ্গলবার ফজরের নামাজ শেষে তাকে পুরান বাজার মধ্য শ্রীরামদী পৌর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক এস এম সোহেলের বাবার মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা-সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্টাফ রিপোর্টার/
৩ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur