Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হকারদের দখলে হাজীগঞ্জ বড় মসজিদ, নষ্ট হচ্ছে পবিত্রতা-ঐতিহ্য
হকার

হকারদের দখলে হাজীগঞ্জ বড় মসজিদ, নষ্ট হচ্ছে পবিত্রতা-ঐতিহ্য

দৃষ্টি নন্দন স্থাপনা আর উচ্চ মিনার শতবর্ষের দাঁড়িয়ে রয়েছে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ। সময়ের সাথে সাথে ছোট একটি ইবাদতখানা থেকে আজ হয়ে উঠেছে এ জেলার ঐতিহ্য ও বিশ্বাসের এক অনন্য নিদর্শন।

বর্তমানে এই বড় মসজিদটির বাউন্ডারির ভিতরে জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন প্রকার কাঁচা তরকারি ফল ও অন্যান্য জিনিসপত্র বেচা কেনার জন্য ছোট ছোট দোকান। মসজিদের বাউন্ডারির ভিতরে বর্তমানে হকারদের দখলে রয়েছে। একদিকে নষ্ট হচ্ছে এর পবিত্রতা অন্যদিকে হারিয়ে যাচ্ছে এর সৌন্দর্য।

প্রতি শুক্রবারে এখানে হাজার হাজার মুসল্লী এসে নামাজ পড়ে থাকেন। অথচ সেই পবিত্র স্থানটিকে দখল করে আছে হকাররা। পুরো এলাকা জুড়ে বাজার বসে আছে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা।

এখানে ইবাদতের পাশাপাশি দ্বীনি শিক্ষার ছড়িয়ে পড়েছে। দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে এই ঐতিহাসিক মসজিদটি দেখার জন্য।

২৮ হাজার বর্গফুট নিয়ে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি। ১৯৩০ খ্রিস্টাব্দে হাজী আলি আহমেদ পাটোয়ারী এর নিজ উদ্যোগে গড়ে ওঠা এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাওলানা আবুল খাড়া জৈনপুরি। এই মসজিদের ইতিহাস ঐতিহ্য জানতে দেশ বিদেশ থেকে লোকজন ছুটে আসে।শতবর্ষের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক মসজিদটি।
১৯৬৭ সালের নির্মাণ কাজ প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। জুমার নামাজে উপস্থিত ছিলেন অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে এম ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয় হাজীগঞ্জ দারুল উলুম আহমদীয়া মাদ্রাসা। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠানের ওয়াকফ সম্পত্তির আওতায় গড়ে উঠেছে হাজীগঞ্জ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক স্থাপনা। এই সমস্ত স্থাপনার সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম।

ঐতিহাসিক এই প্রতিষ্ঠানের মোতওয়াল্লীর দায়িত্ব পালন করে আসছেন হাজিগঞ্জ এর বিশিষ্ট শিক্ষাবিদ, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষা ক্ষেত্রে যার রয়েছে ব্যাপক অবদান তিনি হলেন ডঃ মুহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী।

নিজস্ব প্রতিবেদক/
২ নভেম্বর ২০২৬