চাঁদপুরের হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর মোহাম্মাদ মানিক (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার চরভাঙ্গা এলাকার কালা চৌকিদার মোড় থেকে সাবু মাষ্টারের মোড়গামী সড়কে রৌশন গাজীর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাইমচর থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই সমীর দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চরভাঙ্গা এলাকার বাসিন্দা নূর মোহাম্মাদ মানিককে আটক করে তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১, তারিখ ১ নভেম্বর ২০২৬; জিআর নং-৩১৩।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে রোববার (১ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
১ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur