চাঁদপুর মতলব উত্তরের সাংবাদিক কামাল খান মার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠালগ্ন থেকে মতলব উত্তরের প্রতিনিধি কামাল খান দক্ষতার সাথে কাজ করে আসছেন। তার মার মৃত্যুতে চাঁদপুর টাইমসের পরিবার শোকাহত।
জানা যায়, সাংবাদিক কামাল মা দেলোয়ারা বেগম-(৮৮) গত ২০ নভেম্বর অসুস্থ হয়ে পড়েন। তিনি হার্ট ও লিভারে জনিত রোগে ভুগছিলেন। আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।(ইন্নানিল্লাহি…. রাজিউন)। মুতুকালে তিনি সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে মরহুম মৃত্যুতে চাঁদপুর টাইমস পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
স্টাফ করেসপন্ডেট/
৩০ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur