চাঁদপুরের হাইমচরে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল গাজী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার দক্ষিণ আলগী এলাকার জনতা বাজার থেকে ক্লিনিকের মোড়গামী সড়কে ভূঁইয়া গাজীর বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন রাসেল গাজীকে আটক করে তার হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাসেল গাজী উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরভাঙ্গা এলাকার গাজী বাড়ির মৃত আমির গাজীর ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৪, তারিখ ২২ অক্টোবর ২০২৬। পরে শুক্রবার (২৩ অক্টোবর) যথাযথ পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৩ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur