চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজি (২২)। তিনি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের আশ্রাফ আলী মিজি বাড়ির আবুল কালাম আজাদের ছেলে।
উল্লেখ্য, এর আগে গত কয়েক দিন আগে একই অভিযোগে তাঁর বোনের জামাই ছাত্রলীগ নেতা সোহাগকেও গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার পরও ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজি গোপনে সংগঠন পুনর্গঠন ও সরকারবিরোধী নানা তৎপরতায় যুক্ত ছিলেন। পরবর্তীতে নাশকতার পরিকল্পনা ভেস্তে দিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসি আল-আমীন তালুকদার জানান, সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান/
১৯ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur