চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করলেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুল ইসলাম। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। উক্ত পরিদর্শন কালে তিনি বিদ্যালয়ের মান উন্নয়ন নিয়ে এবং শিক্ষার প্রসার কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে তিনি আলোচনা করেন। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষিকাদেরকে নিয়ে উক্ত আলোচনা করেন।
প্রফেসর মোহাম্মদ আরিফুর রহমান তিনি বলেন শিক্ষার মান উন্নয়নের জন্য যা কিছু করার প্রয়োজন তাই আমরা করবো। এতে করে কোন ছাত্র-ছাত্রী যাতে পিছিয়ে না পড়ে আমরা সেই দিকে নজর রাখবো। বিদ্যালয়ের যেকোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা শিক্ষা প্রসারের জন্য সব সময় প্রস্তুত রয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, মাতৃপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন, পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন পৌর শহীদ যাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক।
স্টাফ করসপন্ডেট/
১৩ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur