Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা
শারদীয়

মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গা পূজা কে সামনে রেখে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ ও সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক চন্দন সাহা।

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, জগন্নাথ মন্দির কমিটির সহসভাপতি অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা, সহসভাপতি ও জগন্নাথ মন্দির দূর্গা পূজা কমিটির আহŸায়ক গনেশ ভৌমিক, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুজন সরকার, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি বাদল নন্দী, সহসভাপতি ও জগন্নাথ মন্দির দূর্গা পূজা কমিটির সদস্য সচিব সুকুমার ঘোষ, মতলব উত্তর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস, সাংবাদিক মাহফুজ মল্লিক, সাংবাদিক রেদওয়ান আহম্মেদ জাকির, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি কানাই সাহা, সমাজকল্যাণ সম্পাদক অশোক রায়, কোষাধ্যক্ষ উত্তম সরকার, জেলা ছাত্র ঐক্য পরিষদের সহসভাপতি লিখন ঘোষ, দাসপাড়া দূর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি স্বপন সূত্রধর, লামচরী দূর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি তাপস সরকার, লামচরী মন্দিরের সভাপতি অসীম হাওলাদার, মেহারন দূর্গা পূজা মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দাস, খাদেরগাঁও ইউনিয়নের পক্ষে রামকৃষ্ণ রায় প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্যসচিব চন্দন বিশ্বাস, জগন্নাথ মন্দির কমিটির হিসাব রক্ষক বিলাশ সরকার, কোষাধ্যক্ষ সৌভাগ্য দাস, সদস্য বিজয় সাহা, মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সদস্য বিনয় দাস, বাসুদেব সাহা, তপন সাহা, আশিষ সরকার,স্মৃতি চক্রবর্তী, নেপাল সাহা সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। এ বছর মতলব দক্ষিণ উপজেলা ৩৯টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় আগামী শারদীয় দূর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য আগামী ১০ অক্টোবর পবিত্র মাহালয়া, ১৬ই অক্টোবর মহা বিল্লষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজা শুরু হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৮ সেপ্টেম্বর ২০২৬