Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
বিদ্যুৎ

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা টামটা উত্তর ইউনিয়নের পশ্চিম ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র, বোস্তা গ্রামের মেহের বাড়ির কৃষক আব্দুল মালেক ছেলে মো.আদনান হোসেন নিজ বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায় আব্দুল মালেকের ছেলে আদনান ওই দিন নিজ বসত ঘরে বিদ্যুৎস্পষ্ট হয়ে পড়লে পরিবারের লোকজনের চিৎকারে আশ-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উয়ারুক হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদনানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা যায় আব্দুল মালেকের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে আদনান বড় ছেলে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২২ সেপ্টেম্বর ২০২৬