Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মাদক বিরোধী র‍্যালী ও সভা
মাদক

শাহরাস্তিতে মাদক বিরোধী র‍্যালী ও সভা

শাহরাস্তিতে মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১৯ সেপ্টেম্বর শনিবার শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী শাহরাস্তি পৌরসভার নিজ মেহার এলাকায়
থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ মেহার এলাকায় একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে শাহরাস্তি নিজ মেহার তালতলা হইতে কালীবাড়ী পর্যন্ত মাদক নির্মূলে মাদক বিরোধী একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালীতে মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা , রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য আরো পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ মোট ১শ৫০ ইতে ২শ জন অংশগ্রহণ করেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৯ সেপ্টেম্বর ২০২৬