চাঁদপুর নিশি রোড সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ, পরিষ্কার- পরিচ্ছন্ন অভিযান এবং মাদক বিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় এই আয়োজন করা হয়।
এসময় সংগঠনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্থানে অসংখ্য ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্যরা বিভিন্ন ম্যানহোলের চুরি হওয়া ঢাকনা লাগানোর সহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পরে তারা মাদকের বিরোধী জনসচেতনামূলক প্রচার কার্যক্রম করেন।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে এবং সামাজিক অবক্ষয় মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের চাঁদপুর নিশি রোড় সোসাইটি কাজ করে যাচ্ছে। পাশাপাশি অসহায়দের খাদ্য সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, গরিব মেয়ের বিয়েসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের আগামী দিনের পথচলায় এলাকার সকল মানুষের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর নিশি রোড় সোসাইটির উপদেষ্টা শামসুল আলম সূর্য, জাহাঙ্গীর জমাদার, সভাপতি মোঃ শাহাদাত হোসেন মাস্টার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ-সভাপতি মোশারফ খান, যুগ্ম সম্পাদক মোঃ শাহাদাত খান, মোঃ রনি দেওয়ান, সহ- সাংগঠনিক সম্পাদক শুক্কুর আলী বেপারী সানি, সমাজ কল্যাণ সম্পাদক ফরিদ আহমেদ এরশাদ, সদস্য মোঃ মাইনুদ্দিন, সোহেল খানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১২ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur