চাঁদপুরের মতলব দক্ষিণে বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নির্দেশক্রমে গত ৫ ও ৬ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩জন মাদক ব্যবসায়ীকে এবং ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ৩জনকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর দুপুরে থানার এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার মোবারকদী গ্রামের স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় জলিল মোল্লার বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ২পিস ইয়াবা টেবলেট সহ হাসেম সওদাগর (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ী মোবারকদী গ্রামে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে থানায় পূর্বের মামলাও রয়েছে। একই দিনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে মোবারকদী এলাকা থেকে মাদকসহ মোঃ কাউসার (২৩), গ্রাম মোবারকদী ও রবিন আখন্দ (১৮), গ্রাম চাঁদপুর সদর উপজেলার ধনপর্দীকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়
গত ৬ সেপ্টেম্বর এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকা হতে জিআর ১০৩/২০ (সাজা) মূলে ৬ মাসের সাজা ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ জাহিদ, পিতা- আলমগীর হোসেন, স্থায়ী: গ্রাম- পৈলপাড়া (যোগী বাড়ী) , থানা- মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরকে আটক করা হয়।
অপরদিকে এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ খর্গপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া পারিবারিক মামলা নং-৪২৪/২০২৫ মূলে আসামী মোঃ কাউছার(৩৯), পিতা-আবুল কাশেম, সাং-খর্গপুর, মতলব দক্ষিণ, চাঁদপুরকে এবং এএসআই(নিরস্ত্র)/ শিমুল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ নাঃশিঃ নং-৩১১/২১ মুলে আসামী মোঃ বোরহান, পিতা- আইয়ুব আলী, গ্রাম- পাঁচদোনা (নায়ের গাঁও), থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুরকে গ্রেফতার পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত সকল আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং তা নির্মুল না হওয়া পর্যন্ত চলবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৭ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur