Home / চাঁদপুর / প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডে বৃক্ষরোপণ
প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডে বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর বিএনপির অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পৌর ১৩নং ওয়ার্ডের মুন্সি বাড়ি মীর্জাপুর নতুন রাস্তা পাশে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশের এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপি শুধু মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই কাজ করে না, মানুষের বসবাসযোগ্য একটি সুন্দর, সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায়িত্বও আমাদের রয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণের এই কর্মসূচি আমাদের সামাজিক দায়বদ্ধতারই অংশ। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করে।

তিনি আরও বলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। শুধু চারা রোপণ করলেই হবে না, এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে বাস্তবমুখী কর্মকাণ্ডে রূপ দিতে হবে। পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে বিএনপির গণমুখী রাজনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা দলীয় আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাউছার হামিদ, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে এম আজাদ, সাধারণ সম্পাদক ফিরোজ পাটওয়ারী, সহ-সভাপতি শাহাজাহান সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন ভুট্টা, ১৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাজ্জাক সর্দার, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রনি, ১৩নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি কুসুম বেগম, সাধারণ সম্পাদক রেজিয়া বেগম, সিনিয়র সহ-সভাপতি হ্যাপি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তাছলিমা বেগম, সাংগঠনিক সম্পাদক রুবি আক্তার, সালমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্টাফ রিপোর্টার/
২ সেপ্টেম্বর ২০২৬