ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), চাঁদপুর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর একটি অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান । চাঁদপুর শহরের উপকণ্ঠে ইসলামপুর গাছতলা ডাকাতিয়া নদীর তীরে এবং গাছতলা ব্রিজের ঠিক ডান পাশেই উক্ত মেরিন একাডেমি অবস্থিত। যেহেতু গাছতলা ব্রিজ থেকে অনেক নিচু হওয়ার কারণে উক্ত মেরিন একাডেমি থেকে প্রধান সড়কে উঠার জন্য বেশ বেগ পেতে হয় ।
সরজমিনে গিয়ে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের সম্মুখে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটি চাঁদপুর লক্ষীপুর হাইওয়ের সাথে সংযুক্ত হয়েছে। যেখানে ১৭০ ডিগ্রি কোণে বাক নিয়েছে। এই রাস্তার সংযোগ সম্পূর্ন ইউটার্নৈ বাক না নেওয়ায় এবং রাস্তার ঢাল মাত্রা অতিরিক্ত হওয়ায় যানবাহন এবং ছাত্রছাত্রীদের কলেজে যাতায়া করতে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
উক্ত মেরিন একাডেমী কলেজটি হাইওয়ে রাস্তার পাশে হওয়ার কারণে এবং উক্ত রাস্তা দিয়ে উচ্চ গতিতে গাড়ি চলাচল করার কারণে রাস্তা পারাপারের সময় কলেজের ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে উক্ত কলেজে আসা-যাওয়া করতে হয়।
এ ব্যাপারে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি আইএমটি এর অধ্যক্ষ মোঃ আক্তার হোসেন মেরিন একাডেমির পক্ষ থেকে গত ১২ আগস্ট চাঁদপুর সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। এছাড়া তিনি চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছেও উক্ত সমস্যার কথা উল্লেখ করেন। জেলা প্রশাসক উক্ত সমস্যার ব্যাপারে অবগত আছেন বলে কলেজ অধ্যক্ষ চাঁদপুর দর্পণ কে জানান এবং এই ব্যাপারে অচিরেই ব্যবস্থা নিবেন বলে জানান।
উক্ত লিখিত অভিযোগে উল্লেখ করা হয় রাস্তার সংযোগস্থলে স্পিড ব্রেকার, পথচারী চলাচলের জন্য জেব্রা ক্রসিং এবং মিরর রিপ্লেক্টর এর মত সরঞ্জামদি স্থাপনের জন্য মেরিন একাডেমীর পক্ষ থেকে আবেদন করা হয়।
জানা যায় এই মেরিন একাডেমিতে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এবং অসংখ্য প্রশিক্ষনার্থী বিভিন্ন শর্ট কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে।
এ ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে কলেজ কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করছেন।
স্টাফ করেসপন্ডেট/
২ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur