Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের সাংবাদিক মাহফুজ মল্লিক অসুস্থ, ঢাকায় প্রেরণ
সাংবাদিক

মতলবের সাংবাদিক মাহফুজ মল্লিক অসুস্থ, ঢাকায় প্রেরণ

চাঁদপুরের মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব, নয়া প্রভাত, চাঁদপুর টাইমস ও পপুলার বিডি নিউজের মতলব দক্ষিণ প্রতিনিধি সকলের পরিচিত মুখ সাংবাদিক মাহফুজ মল্লিক অসুস্থ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ( মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টার) বসা অবস্থায় হঠাৎ বুকের বাম দিকে ব্যথা অনুভব করলে দ্রুত মতলব সরকারি হাসপাতালের নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ইসিজিসহ একাধিক পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করা হয়।

এদিকে খবর পেয়ে মতলব সরকারি হাসপাতালে ছুটে যান মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিকের নিকট থেকে সাংবাদিক মাহফুজ মল্লিকের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। সংবাদ পেয়ে ফোন করে সার্বিক খোঁজ খবর নেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, রেদোয়ান আহমেদ জাকির, ফজলে রাব্বি ইয়ামিন,সদস্য মোশাররফ তালুকদার, সমীর ভট্টাচার্য বলু,দীপু সরকার,লোকমান হাবিব,মান্নান খানসহ সামাজিক, রাজনৈতিক ও সুধীজন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। সাংবাদিক মাহফুজ মল্লিকের বড় ভাই সফিক মল্লিক তার ভাইয়ের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক/
৩০ আগস্ট ২০২৬