ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে একাডেমীর ছাত্র-শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোবারক হোসাইন। তিনি বলেন, আল আমিন একাডেমি কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানে যা আয় হবে,তা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে।
একাডেমীর শিক্ষকরা প্রিপারেশন ছাড়া, কেউ ক্লাসে প্রবেশ করবেন না। সকল শিক্ষক প্রিপারেশন নিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে হবে। সকল শিক্ষক এই নিয়ম ফলো করায় আজ আল আমিন একাডেমির ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। সকল শিক্ষার্থী নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট ছাড়া একটা জাতীকে আমরা কিছুই দিতে পারবো না। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রীদেরকে জ্ঞানীভাবে যেন ডেভেলপমেন্ট হয়, সেই ব্যাস্থা আমাদের নেয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, এডভোকেট শাহজাহান মিয়া।
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও চাঁদপুর মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক ডাঃ আসিফ ইকবাল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দীন সরকার, কানাডিয়ান ইউনির্ভাসিটি প্রভাষক রুবাইয়া ইসলাম রুহি।
সিনিয়র শিক্ষক প্রভাষক জয়নাল আবেদীন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট শাহজাহান খান, উপাধ্যক্ষ মোঃ রুহুল আমিন,সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন।
তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা কঠিন। তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মেধা প্রতিযোগীতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অভিভাবক ও শিক্ষকদেরও শুধু ফলাফলের দিকে না তাকিয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে।’
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৯ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur