চাঁদপুরের শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর, বলশিদ, উয়ারুক, ইছাপুরা, রাজাপুরসহ বিভিন্ন এলাকা স্কুল, মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন মিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান পাটোয়ারী’র সঞ্চালনায়
উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ বাবুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা,
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাহবুব আলম, জুয়েল,মোঃ বোরহান উদ্দিন ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ খোকন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মনির হোসেন, মোঃ সেকান্তর আলী, মোঃ মনির হোসেন, মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান পাটোয়ারী বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ রোপন কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা আরো পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের চারা নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে এবং সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
২০ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur