বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।
হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জহির মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন আখন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন ও সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং এরপরে নেতাকর্মীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
২০ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur