Home / চাঁদপুর / চাঁদপুরে রেজিস্ট্রি ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে ডিসি
রেজিস্ট্রি

চাঁদপুরে রেজিস্ট্রি ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে ডিসি

চাঁদপুর পৌরসভা জেলা রেজিস্ট্রি অফিস, সদর এসিল্যান্ড অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসক এসব সরকারি দপ্তর পরিদর্শনে যান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে ফুল স্বাগত জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, সেবার মান ও প্রশাসনিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দপ্তরগুলোর নিয়মিত কার্যক্রম ও জনসেবার বিভিন্ন দিক সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মো. আকবর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, সদর এসিল্যান্ড বাপ্পি দত্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হকসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৮ আগস্ট ২০২৬