বিদ্যুৎ সাশ্রয়ী থাকার জন্য সরকার সারা দেশের শপিংমল, মার্কেট ও, দোকানসমূহ নির্ধারিত সময় সীমার মধ্যে খোলা এবং বন্ধ রাখার ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। জারীকৃত পরিপত্র জানানো হয় শপিংমল, মার্কেট ও, দোকানসমূহ সকাল ১১ টায় খোলার পর রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।সে বিষয়ে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। ওইদিন রাতে সোয়া ৮ টায় মতলব বাজার মনিটরিং করতে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর মতলব বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ২ হাজার ২ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তন্মোধ্যে মতলব বাজারের মুদী দোকান ২টি,সওদাগর পট্টির ১টি কসমেটিক দোকান,বাজারের মোবাইলের দোকান ৩ টি, ওয়ালটন শো-রুম, টিএনটি মুদী দোকান ২টি এবং পানির ট্যাংকি মুদী দোকান ১টিসহ মোট ১১ টি দোকানের প্রত্যেকটিকে ২ শত টাকা করে জরিমানা করা হয়।
এদিকে বাজারে মোবাইল কোর্টের অভিযানের কথা শোনে হুরুহুরি করে সকল মিষ্টি দোকানগুলোও বন্ধ করে দেন দোকান মালিকেরা।
এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যতের ইন্জিনিয়ার,মতলব দক্ষিণ থানা পুলিশ ও সাংবাদিকবৃন্দ।
সহকারী কমিশনার ভুমি মুমতাহিনা পৃথুলা বলেন,আজকে সবাইকে সতর্ক করার পাশাপাশি আইন অমান্য করায় ২শ টাকা করে জরিমানা করা হয়েছে। আজকের পর সরকারের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮ টার পর খোলা রাখলে জেল জরিমানা ও দোকান সিলগালা করে দেয়া হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৮ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur