Home / খেলাধুলা / পুরান বাজারে শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জিয়া

পুরান বাজারে শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর শহরের পুরান বাজারে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ‘শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে পুরান বাজার পশ্চিম শ্রীরামদী সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।

তিনি বক্তব্য বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলহাজ্ব মোশারফ হোসাইন আরো বলেন, চাঁদপুর শহরের পুরান বাজারের একটি ব্যবসায়ীক এলাকা। সেই তুলনায় এই এলাকায় তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। আজকে পুরান বাজারের মানুষ আমাকে যে সম্মান দিয়েছে, তা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখব। আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার চলার পথে প্রধান শক্তি। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে চাঁদপুর পৌরসভার হিসেবে কবুল করেন, তবে কথা দিলাম আপনাদের ভালোবাসার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ বেপারী, বিএনপি নেতা হারুনুর রশিদ, এলাকার মুরুব্বী সুভাষ রায়, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর খান, আয়োজক কমিটির প্রতিনিধি আরমান চৌকিদার, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টুর্নামেন্টটি আয়োজকবৃন্দ।

টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় রনাগোয়াল একাদশকে ৮-০ গোলে পরাজিত করে একতা স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী খেলায় সেরা খেলোয়া নির্বাচিত হন একতা স্পোর্টিং ক্লাবের মোঃ সোহেল। খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম পিন্টু। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১২ আগস্ট ২০২৬