Home / সারাদেশ / পাকিস্তানে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আনারস
pineapple===

পাকিস্তানে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আনারস

বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ,উপ-হাইকমিশন,করাচি,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবৎ ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে বলে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।

৮ জুলাই ২০২৬
এ জি