Home / চাঁদপুর / চাঁদপুর গণি উবিতে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ
গণি

চাঁদপুর গণি উবিতে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা, পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ

চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অর্ধ-বার্ষিকী পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু।

তিনি তার বক্তব্যে বলেন, এবছর এ বিদ্যালয় থেকে ১২ জন বৃত্তি পেয়েছে। যারা বৃত্তি পেয়েছে ঐ শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা আগামীতে এ বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে।

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শিক্ষার উপর অনেক গুরুত্ব দিচ্ছেন। আপনাদের সন্তানরা কোথায় যায় কি করে, ঠিক মতো স্কুলে আসছে কি-না খোঁজ-খবর রাখতে হবে। শিক্ষার্থীদের মোবাইল থেকে বিরত রাখতে হবে। তাদের হাতে কোন ভাবেই মোবাইল দেওয়া যাবে না। মাঝে মাঝে বিদ্যালয়ের এসে তাদের খোঁজ-খবর নিতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে। বিদ্যালয়ের ক্লাস শেষে তাদের খেলাধুলা সুযোগ দিতে হবে। যাতে তারা অন্য কোন আড্ডা ও নেশায় জড়িত হতে না পারে। সন্ধ্যার পর থাকতে হবে পড়ার টেবিলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজির আহম্মদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অভিভাবক জীবন কৃষ্ণ পাল, আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনি রানী পাল, সুলতানা আক্তার, রত্না রানী রায়, রোকেয়া আক্তার, মুহাম্মদ রাকিবুল হাসান, রওশন আরা, মো. আবুল বাশার, তনু দাস, মাহমুদুল হাসান, বিপ্লব দাস, মো. বশির উল্যা পাটওয়ারী, মো. সাইফুল ইসলাম, মো. মাহাবুব আলম, দীপা সরকার, মো. আব্দুল ওয়াহেদ, মো. সারওয়ার মোর্শেদ, মো. আলমগীর হোসেন, মো. আব্দুল কুদ্দুস, মন্দিরা দেব, ফাহাদ আলী, রায়হান ঢালী, রায়হান হোসেন, মো. আল-আমিন কাজী, কার্ত্তিক হেলা ও দীপ সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা।

সবশেষে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অর্ধ-বার্ষিকী পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার/
৬ আগস্ট ২০২৬