চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সভাকক্ষে সোনালী ব্যাংক পিএলসি, ছেংগারচর বাজার শাখা, চাঁদপুর কর্তৃক SPG সোনালী পেমেন্ট গেটওয়ে (Sonali Payment Gateway) চুক্তির উদ্দেশ্যে উপজেলার হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রধানদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪ আগস্ট মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলছুম মনি। পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলছুম মনিকে ছেংগারচর বাজার শাখা ব্যবস্থাপক সুমন দাস, প্রধান অতিথি সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চাঁদপুর এর এজিএম, মোঃ মানিক সরকারকে নবীপুর শাখার পক্ষ থেকে সিনিয়র অফিসার, লক্ষণ চন্দ্র সিং এবং বিশেষ অতিথি উপজেলা একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলামকে ফরাজীকান্দি শাখার পক্ষ থেকে অফিসার শাহীন আলী যথাক্রমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চাঁদপুর এর এজিএম, মোঃ মানিক সরকার। স্বাগত বক্তব্য ও প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি, ছেংগারচর বাজার শাখার শাখা ব্যবস্থাপক সুমন দাস।
সোনালী ব্যাংক পিএলসি, ছেংগারচর বাজার শাখার সিনিয়র অফিসার (আইটি) ইসরাত আরা নাহিদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলছুম মনির সমাপনী বক্তব্যে সোনালী ব্যাংক পিএলসি এর এহেন উদ্যোগের ভূয়সী প্রসংশা করে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য রাখতে গিয়ে ছেংগারচর বাজার শাখার ব্যাবস্থাপক সুমন দাস বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসেবে সোনালী ব্যাংক পিএলসি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, সোনালী ব্যাংক পিএলসি গ্রাহক/নাগরিকদের প্রযুক্তি ভিত্তিক আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে দেশের ব্যাংকিং খাতের মধ্যে সর্বপ্রথম Sonali eSheba মোবাইল অ্যাপ এর মাধ্যমে ঘরে বসে ২ মিনিটে ব্যাংক একাউন্ট খোলাসহ, ইন্সুরেন্স প্রিমিয়াম, এইচএসসি/সমমান পরীক্ষার ফরম ফিলাপের ফি, আয়কর, ভ্যাট, ভ্রমণ কর, DPDC/DESCO /BTCL, বিল, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর বিল, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এর বিল ইত্যাদি পরিশোধ কার্যক্রম চালু করেছে। Cashless Society গঠনের লক্ষ্যে এ ব্যাংক Sonali e-Wallet নামে একটি মোবাইল ওয়ালেট চালু করেছে যার মাধ্যমে গ্রাহক তার প্রয়োজনমতো যে কোন সময় যে কোন স্থান (Anytime, Anywhere) হতে ২৪x৭ নিজের একাউন্ট হতে অন্য একাউন্টে ফান্ড ট্রান্সফার, BEFTN/NPSB/RTGS, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ করা, সোনালী ব্যাংক এর হিসাবধারী না হয়েও স্বাধীন ক্যাশ প্রোগ্রামের মাধ্যমে যে কোন মোবাইলে টাকা প্রেরণ, হিসাব বিবরণী প্রাপ্তিসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রম ঘরে বসেই পরিচালনা করতে পারছেন। এছাড়াও ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাগণ অনলাইন ফান্ড ট্রান্সফার, সোনালী ই-ওয়ালেট, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট, উপায়, tap, OK Wallet, MeghnaPay, Telecash, mCash, Islamic Wallet ইত্যাদি), Cellfin, Pocket, সোনালী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, যে কোন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টার, এমেক্স, নেক্সাস ইত্যাদি), টাকা-পে কার্ড, ইন্টারনেট ব্যাংকিং সহ অন্যান্য পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে ফি/চার্জসমূহ পরিশোধ করতে পারছেন। পাশাপাশি সোনালী ব্যাংকের ২৪x৭ কাস্টমার সার্ভিস সেন্টার (১৬৬৩৯) চালু রয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, ছেংগারচর বাজার শাখার প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র অফিসার ক্যাশ জানে আলম, অফিসার ক্যাশ মোঃ আবু কাউছার ও জুয়েল রাণা।
উল্লেখ্য শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে আরও সহজ,স্বচ্ছ ও ডিজিটাল করতে সোনালী ব্যাংক পিএলসি’র (Sonali Payment Gateway)” SPG সেবার আওতায় ইতিমধ্যে চুক্তিপত্র স্বাক্ষরের লক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি এবং অন্যান্য চার্জ অনলাইনের মাধ্যমে পরিশোধের সুবিধা নিশ্চিত হবে। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীরা ঘরে বসেই নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারবেন,পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমও হবে আরও গতিশীল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে নগদ লেনদেনের ঝুঁকি কমবে এবং শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সোনালী পেমেন্ট গেটওয়ে হলো সোনালী ব্যাংক দ্বারা পরিচালিত নিজস্ব পেমেন্ট গেটওয়ে যার মাধ্যমে বিভিন্ন সরকারি/বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বিবিধ ফি নিরাপদে ও দ্রুত সময়ের মধ্যে জমা দেওয়া যায়। সোনালী পেমেন্ট গেটওয়ে যেকোন ধরনের কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি পেমেন্ট পদ্ধতিকে সাপোর্ট করে। এটি সাধারনত বিভিন্ন অনলাইন পেমেন্ট প্রক্রিয়াকে সহজ করে এবং পেমেন্ট গ্রহণের জন্য একটি নির্ভরযোগ্য প্লাটফরম প্রদান করে।
নিজস্ব প্রতিবেদক/
৪ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur