Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে নিউমোনিয়া স্কুলশিক্ষার্থীর মৃত্যু
নিউমোনিয়া

হাজীগঞ্জে নিউমোনিয়া স্কুলশিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে খাদিজা আক্তার (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে দেশগাঁও আদর্শ একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

খাদিজা উপজেলার দেশগাঁও পশ্চিম আটিয়া বাড়ি এলাকার বাসিন্দা মন্টু মিয়ার মেয়ে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল খাদিজা। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। (ইন্না লিল্লাহি… ইলাইহি রাজিউন)।

খাদিজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশগাঁও আদর্শ একাডেমিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২১ জুলাই ২০২৬