Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সিংআড্ডা গ্রামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ
সিংআড্ডা

কচুয়া সিংআড্ডা গ্রামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে সচেতন নাগরিকদের আয়োজনে মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার আকন্দ-এর সভাপতিত্বে এবং মো. ওসমান মজুমদার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এস এম. সালাহ উদ্দিন খন্দকার, কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান পাঠান, সাবেক ইউপি সদস্য মো. আমির হোসাইন, মাওলানা মো. খলিলুর রহমান, খন্দকার নেয়ামত হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান, মাহবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে তরুণ সমাজকে এসব অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশ শেষে উপস্থিত সকলেই মাদক, ইভটিজিং ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ জুলাই ২০২৬