Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া হাতিরবন্দ সপ্রাবি সভাপতি ডা. শাহীন হোসেন
হাতিরবন্দ

কচুয়া হাতিরবন্দ সপ্রাবি সভাপতি ডা. শাহীন হোসেন

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ১৬৪নং হাতিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. মো: শাহীন হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এছাড়া দাতা সদস্য হিসেবে মো: আলম মিয়া বেপারী, বিদোৎসাহী (পুরুষ) মো: ইব্রাহীম হোসেন বেপারী, (মহিলা) রহিমা আক্তার, সহ-সভাপতি জাকির হোসেন মেম্বার, অভিভাবক সদস্য (পুরুষ) ডা. সিদ্দিকুর রহমান, (মহিলা) শাহিনা আক্তার ও সালমা আক্তার।

নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নতুন কমিটির নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হবে।

নবনির্বাচিত সভাপতি ডা. শাহীন হোসেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু পরিচালনা পর্ষদের একার দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে।

এদিকে নতুন পরিচালনা পর্ষদ গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা নবগঠিত কমিটির সভাপতি ডা. শাহীন হোসেনসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সফলতা কামনা করেছেন। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে হাতিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে আরও একধাপ এগিয়ে যাবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ জুলাই ২০২৬