কুমিল্লা জেলা শহরে বসবাসরত চাঁদপুরের কচুয়ার বাসিন্দাদের নিয়ে গঠিত ‘কুমিল্লাস্থ-কচুয়া সমিতি’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার নজরুল ইন্সিটিটিউটে এ অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ৬৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।
কুমিল্লাস্থ-কচুয়া সমিতির সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবহন ব্যবসায়ী আবুল হোসেন মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রীর কচুয়া উপজেলা শিক্ষা সমন্বয়কারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি বোগদাদ ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল হক, ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টার কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক ডা. প্রিয়ম চক্রবর্তী, সাধারণ স¤পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি ইসহাক মিয়া, মাসুদ আলম, সাবেক সভাপতি এটিএম হাফিজুল ইসলাম, উপদেষ্টা মাইনুল ইসলাম নিহিন, অধ্যাপক ইউনুষ মিয়া, রবীন্দ্র চন্দ্র সরকার, সাবেক সাধারণ স¤পাদক আবুল হাসানাত আজাদ, সাচার ডিগ্রি কলেজের অধ্যাপক মফিজুর রহমান, এমএ খালেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন মজুমদার ও সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লাস্থ-কচুয়া সমিতির সাবেক সভাপতি ডা. আব্দুল মালেক। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, ইসরাত জাহান বিথি ও আহনাফ হোসেন। অনুষ্ঠানে কুমিল্লাস্থ কচুয়া সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, সাবেক সাধারণ স¤পাদক আবুল মোকাররম মঞ্জু। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur