Home / চাঁদপুর / চাঁদপুরে ৭৫ জন অসহায় ও দুস্থের মাঝে চেক বিতরণ
অসহায়

চাঁদপুরে ৭৫ জন অসহায় ও দুস্থের মাঝে চেক বিতরণ

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগে ওসমাজসেবা মন্ত্রনালয়ের মাধ্যমে ৭৫ জন গরিব, অসহায়, অস্বচ্ছল ও দুস্থদের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে মনিরা ভবনে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও মানবিক ভূমিকা রাখা প্রয়োজন। এ ধরনের সহায়তা কর্মসূচি অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরা চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড. কোহিনুর রশিদ,

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদস্যসচিব শামসুল আরেফিন, পৌর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সদর থানা মহিলাদলের সভাপতি শাহিন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৪ জুলাই ২০২৬