Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ফাতেমা বেগম হত্যাকারী ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
ফাতেমা

কচুয়ায় ফাতেমা বেগম হত্যাকারী ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরের কচুয়ার বেরকোটা গ্রামের আলোচিত ফাতেমা বেগম হত্যার সাথে জড়িত ঘাতক ইয়াছিন মিয়াজীর ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ির সামনে থেকে শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করে উত্তর বেরকোটা সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা মো: হুমায়ুন কবির মিয়াজী, বিএনপি নেতা মোতালিব প্রধান, আব্দুল হান্নান, আব্দুল মতিন, নিহতের ছেলে শাখাওয়াত হোসেন, জামাতা মিজানুর রহমান ছৌধুরীসহ আরো অনেকে।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে রবিবার রাতে একই গ্রামের বগু মিয়াজীর ছেলে ইয়াছিন মিয়াজী সিধ কেটে গৃহে প্রবেশ করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ জুন ২০২৬