Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে দোকানিরা সবকিছু হারিয়ে নিঃস্ব, ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা
অগ্নিকাণ্ডে
প্রতীকী ছবি

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে দোকানিরা সবকিছু হারিয়ে নিঃস্ব, ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা

চাঁদপুরের শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানিরা সবকিছু হারিয়ে প্রায় সর্ব নিঃস্ব হয়ে পড়েছে। আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক দক্ষিণ বাজার ঠাকুর বাড়ির সামনে রাস্তার পাশে দোকানগুলোতে গতকাল ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল গিয়ে জানা যায় (প্রতিবন্ধী) দেলোয়ার হোসেনের (চা দোকান), সাদ্দাম হোসেনের (লেফ- তোষক দোকান) আব্দুর রশিদের (চা দোকান) ও জাহাঙ্গীর আলমের সিএনজির ফার্সের দোকানসহ ৪টি একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় সোমবার রাতে দোকানিরা দোকান  বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত পৌনে চারটার দিকে খবর পায় দোকানে আগুন লেগেছে খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভানের চেষ্টা চালায় পরে শাহরাস্তি ফায়ার সার্ভিস খবর পেয়ে অগ্নিকাণ্ডের স্থানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এরই মধ্যে ৪টি দোকান পুড়ে ছাই হয়। এ অগ্নিকাণ্ড আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বল ধারণা করা হচ্ছে।

পরদিন সকালে খবর পেয়ে  উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন অগ্নিকান্ড স্থান পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এবং সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জালাল আহমেদ খোকন, সাবেক ইউপি সদস্য মোঃ ইব্রাহিম মোল্লা বাবলু, বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দের ঘটনাস্থাল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৩০ জুন ২০২৬